অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গ্রাহকরা নয়, সিম পুনর্নিবন্ধন করবে কর্তৃপক্ষ

ঢাকা : ভুয়া ও অনিবন্ধিত সিম যাচাই ও বাছাই করার দায়িত্ব নিচ্ছে জাতীয় পরিচয়পত্র প্রদান প্রকল্প কর্তৃপক্ষ। মুঠোফোন অপারেটররা নিজেদের বিক্রি হওয়া সিমের তথ্য-উপাত্ত জাতীয় পরিচয়পত্র প্রদান প্রকল্প কর্তৃপক্ষকে জমা দেবে।

আগামী রোববার থেকেই এ প্রক্রিয়া শুরু হবে। এখন আর পুরোনো গ্রাহকদের নিজ উদ্যোগে নতুন করে সিম নিবন্ধন করতে হচ্ছে না।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা বলেন। তিনি আরো বলেন, প্রক্রিয়া শুরু হওয়ার আগেই পরিচয়পত্র প্রদান প্রকল্প কর্তৃপক্ষ ও অপারেটররা নিজেদের মধ্যে সমঝোতা করে নেবে।

তিনি বলেন, নিবন্ধন যাচাই ও বাছাইয়ে মানুষের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মুঠোফোনের সব অপারেটর ও জাতীয় পরিচয়পত্র প্রদান প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে বলে তিনি জানান।

তারানা হালিম বলেন, ‘এ পর্যন্ত অপারেটররা যত সিম বিক্রি করেছেন, তার তথ্য-উপাত্ত জাতীয় পরিচয়পত্র প্রদান প্রকল্প কর্তৃপক্ষের কাছে জমা দেবে। প্রকল্প কর্তৃপক্ষ এসব তথ্য যাচাই ও বাছাই করবে। এ ব্যাপারে মন্ত্রণালয়কে প্রতিবেদন দেবে প্রকল্প কর্তৃপক্ষ। পরে এ তথ্যের ভিত্তিতে অনিবন্ধিত ও ভুয়া সিমগুলোর মালিককে বার্তা পাঠানো হবে নিবন্ধন করার জন্য। এরপরেও নিবন্ধন না হলে সেসব সিম বাতিল করে দেওয়া হবে।’

তারানা হালিম বলেন, এভাবে নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর মোবাইল অপারেটররা যন্ত্রে আঙুলের ছাপ নিয়ে সিম বিক্রি করবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

গ্রাহকরা নয়, সিম পুনর্নিবন্ধন করবে কর্তৃপক্ষ

আপডেট টাইম : ০৬:০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫