অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গাজীপুরে বাস চাপায় দুই পথচারী নিহত: প্রতিবাদে সড়ক অবরোধ

গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বি আরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি সিএনজিকে চাপা দেয়। এতে বাসের চাপা পড়ে ঘটনাস্থলে দুই পথচারী নিহত এবং আরো ৪জন আহত হন। এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা ।

শুক্রবার সকালে উপজেলার নয়নপুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় ময়মনসিংহগামী একটি বি আরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি সিএনজিকে চাপা দেয়। এসময় সেখানে দাঁড়ানো বেশ কয়েকজন পথচারীও জখম হন। এতে ঘটনাস্থলে ফরিদপুরের বাসিন্দা আব্দুর রশিদ এবং অজ্ঞাত পরিচয় এক নারী মারা যান।

স্থানীয়রা আহতাবস্থায় চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়কে জড়ো হয়ে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে।

পুলিশ বেলা ১০টার দিকে তাদের সড়ক থেকে হটিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়। সড়ক অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন শতশত যাত্রী।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

গাজীপুরে বাস চাপায় দুই পথচারী নিহত: প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট টাইম : ০৬:৩৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫