অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শিমুলিয়া রুটে ড্রেজিং শুরু: বন্ধ ফেরি চলাচল

মুন্সীগঞ্জ : দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম মাধ্যম শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে আসন্ন ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফেরার লক্ষে শিমুলিয়া-চরজানাজাত নৌ-রুটে থেকে ৫দিনের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি।

আজ শুক্রবার থেকে ৫দিনের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিআইডব্লিউটিসির মাওয়া জোনের সহকারী মহাব্যবস্থাপক আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নাব্যতা সংকটের জন্য পদ্মার লৌহজং পয়েন্টে চীনা প্রতিষ্ঠান সিনোহাইড্রো কর্পোরেশনকে একটি ড্রেজার মাটি অপসারণের কাজ করছে। যা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ফেরি চলাচল বন্ধ থাকলেও এরুটে লঞ্চ, সিবোর্ড সাভাবিকের মতোই চলাচল করবে।

উল্লেখ্য, গত ৯সেপ্টেম্বর বিআইডব্লিউটিসি’র জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মিশা সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিমুলিয়া-চরজানাজাত নৌ-রুটে লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকটের কারণে গত ২০ আগস্ট থেকে বিআইডব্লিউটিসি’র রো রো ফেরি চলাচল বন্ধ ছিলো। শুধুমাত্র কে-টাইপ ফেরি দিয়ে সীমিত আকারে ফেরি সার্ভিস সচল রাখা হয়েছিলো।

তাই অতি দ্রুত চ্যানেলটি পুরোপুরি ফেরি চলাচলের উপযোগী করার জন্য ১১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর ড্রেজিং চলবে। এমতাবস্থায় এরুটের সকল ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে সম্মানিত যানবাহন মালিক/চালক ও যাত্রীসাধারণকে বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

শিমুলিয়া রুটে ড্রেজিং শুরু: বন্ধ ফেরি চলাচল

আপডেট টাইম : ০৬:৩৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫