অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিমের তথ্য যাচ্ছে নির্বাচন কমিশনে

ঢাকা: দেশের টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশনে নিবন্ধিত সিমের তথ্য পাঠানো শুরু করেছে। এসব তথ্য যাচাই করবে নির্বাচন কমিশন। তবে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের চুক্তি না হওয়ায় এখনই যাচাই সংক্রান্ত কোনো তথ্য দিবে না কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত দেশের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণ ফোন ৫০ হাজার, রবি ১৩ হাজার এবং অন্য প্রতিষ্ঠানগুলো ৫ হাজার করে নিবন্ধিত সিমের তথ্য পাঠিয়েছেন। তবে এসব প্রতিষ্ঠান আবেদন করলেও সোমবার বিকেল ৪টা পর্যন্ত কোনো দ্বিপক্ষীয় চুক্তি হয়নি।

এ ব্যাপারে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন বলেন, ‘টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো তথ্য যাচাইয়ের জন্য আমাদের কাছে আবেদন করেছে। এরই মধ্যে তিনটি প্রতিষ্ঠানের আবেদন গ্রহণ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্বাচন কমিশন থেকে চিঠি দেয়া হয়েছে। অন্যদের চিঠি দেয়ার প্রক্রিয়া চলছে।’

সালেহ উদ্দীন আরো বলেন, ‘এরই মধ্যে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো তথ্য পাঠানো শুরু করেছে। আমরা এগুলো যাচাই করে দেখব।’ তিনি আরো বলেন, ‘চুক্তি ছাড়া কোনো ভেরিফিকেশন সার্ভিস দেয়ার সুযোগ নেই। কিন্তু প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে তথ্য যাচাইয়ের বিষয়ে বৃহস্পতিবার কথা হয়েছে। সে ক্ষেত্রে আমরা ‘বাল্ক ডাটা (একসঙ্গে অনেক গ্রাহকের তথ্য)’ পেয়েছি তা যাচাইয়ের প্রক্রিয়া শুরু করব। তবে দ্বিপক্ষীয় চুক্তির পরই মন্ত্রণালয়ের কাছে এ সংক্রান্ত তথ্য হস্তান্তর করা হবে।’

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের(বিটিআরসি)হিসাব অনুযায়ী, গত জুলাই পর্যন্ত বাংলাদেশের ছয়টি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা ছিল ১২ কোটি ৮৭ লাখ। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, পাসপোর্ট অধিদপ্তর ছাড়াও বেসরকারি দুটি ব্যাংক এ পর্যন্ত কমিশনের কাছ থেকে যাচাই করা সংক্রান্ত সেবা নিচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সিমের তথ্য যাচ্ছে নির্বাচন কমিশনে

আপডেট টাইম : ০৫:০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫