পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিদ্ধিরগঞ্জে১৬ রাউন্ড গুলিসহ দারোগার পিস্তল খোয়া

ঢাকা: সিদ্ধিরগঞ্জ থানার এস আই (উপ-পরিদর্শক) আমির হামজা ১৬ রাউন্ড গুলিসহ তালা সরকারি পিস্তল খুইছেন। সোমবার দিনভর ঘটনাটি আড়াল করার চেষ্টা করলেও সন্ধ্যার পর তা প্রকাশ পেয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত আলীর মোবাইলে ফোন করা হলে থানার সেকেন্ড অফিসার পরিচয়দানকারী এক পুলিশ কর্মকর্তা ফোনটি রিসিভ করে বলেন, ওসি স্যার মিটিংয়ে আছেন। এপর অস্ত্র খোয়া যাওয়ার বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মামলার স্বাক্ষী দিতে গিয়েছিলাম। তাই বিষয়টি আমার জানা নেই।

তবে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার পরির্দশক মো: নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ১৬ রাউন্ড গুলিসহ খোয়া যাওয়া অস্ত্রটি রাত ৯টা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ পুলিশের একটি সূত্র জানায়, সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলী এলাকার মোক্তার ভেন্ডারের বাড়িতে ভাড়া থাকেন এস আই আমির হামজা। সোমবার সকাল ৮টায় তিনি বাসা থেকে বের হয়ে থানা কার্যালয়ে যান। কিন্তু তখন তিনি সঙ্গে অস্ত্র নিয়ে আসেননি। পরে দুপুর ২টার দিকে বাসায় এসে দেখেন দরজার তালা ভাঙা। আর ঘরে রাখা নাইন এমএম পিস্তল ও ১৬ রাউন্ড গুলি নেই।

এ ঘটনায় পুলিশ বাড়ির মালিকের দুই ছেলে রাসেল ও বাবুলকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে১৬ রাউন্ড গুলিসহ দারোগার পিস্তল খোয়া

আপডেট টাইম : ০৫:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫