পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস

নূর হোসেনকে ফেরত দিতে শর্ত জুড়ে দিল ভারত

বাংলার খবর২৪.কম:500x350_8e9565540f15e84521d2b5a1e69c1771_Nur ভারতের কারগারে থাকা নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে শর্তসাপেক্ষে ফেরত দিতে রাজি হয়েছে ভারতীয় সরকার। এমনটাই আলোচনা হয়েছে দু’দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের প্রথম দিন।
বুধবার সকালে হোটেল সোনারগাঁয়ে শুরু হওয়া বৈঠক সূত্র জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অনিল গোস্বামীর সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে নূর হোসেনকে ফিরিয়ে দেয়ার বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। তবে নূর হোসেনকে ফিরে পেতে হলে ভারতের দু’টি শর্ত মানতে হবে বাংলাদেশকে। এমনটাই বাংলামেইলকে নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত একজন যুগ্ম-সচিব পদমর্যাদার কর্মকর্তা।
শর্ত হিসেবে নূর হোসেনের বিনিময়ে অনুপ চেটিয়া, ভারতীয় জঙ্গি মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ভাতিজা আবদুর রউফ দাউদ মার্চেন্ট এবং ভারতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়্যবার নেতা মাওলানা মনসুর আলী ওরফে হাবিবুল্লাহকে ফেরত দিতে হবে বাংলাদেশকে।
অবশ্য ভারতীয় আদালতে নূর হোসেনের বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হলেও তা ফলপ্রসু হবে না। তাই এ বিষয়ে বাংলাদেশকে অবশ্যই আরো অপেক্ষা করতে হবে। তবে অনুপের বদলে শিবির ক্যাডার সাজ্জাদকে ফিরিয়ে দিতে রাজি হয়েছে ভারত।
বৈঠক সূত্র আরো জানিয়েছে, বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের বৈঠকে স্থল সীমানায় কাঁটাতারের বেড়ার পাশাপাশি জল সীমায় ভারতের বিশেষ বেড়া দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে। এ নিয়েও আলোচনা হয়েছে।
এছাড়াও দু’দেশের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কার্যকরী উদ্যোগ, সীমান্তে মানুষকে গুলি করে হত্যা বন্ধ, মাদক ও চোরাচালন ঠেকানোর বিষয়ে দু’দেশ সম্মত হয়েছে।
বৈঠকের
শেষ দিনে বৃহস্পতিবার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানা গেছে। বাংলাদেশের পক্ষে বৈঠ
কে নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান এবং ভারতের পক্ষে নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অনিল গোস্বামী।

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী

নূর হোসেনকে ফেরত দিতে শর্ত জুড়ে দিল ভারত

আপডেট টাইম : ০২:৩৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০১৪