অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাজধানীতে বিষপানে স্কুলশিক্ষিকার মৃত্যু

ঢাকা : রাজধানীর বংশালে রাহাত খাতুন তানিয়া (৩২) নামে এক স্কুলশিক্ষিকার বিষপানে মৃত্যু হয়েছে। মায়ের দাবি, মেয়ে নিজে বিষপান করেননি, স্বামী তাকে বিষপান করিয়ে হত্যা করেছেন।

আজ মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই স্কুলশিক্ষিকা মারা যান। এর আগে সকাল ৯টার দিকে তার স্বামী মো. জাফর হোসেন তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করে পালিয়ে যান।

ঘটনাটি ঘটে বংশালের আবুল হাসনাত রোডের সাত রওজা এলাকার ৯ নম্বর বাড়ির একটি বাসায়। তিনি কোতয়ালী থানা এলাকার জিন্দাবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।

মা সুলতানা বেগম জানান, তিন বছর আগে প্রেমের সম্পর্কের পর একই এলাকার মো. জাফর হোসেনের সঙ্গে তানিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। ১০ মাস আগে তাদের সংসারে জমজ দুটি শিশু জন্মগ্রহণ করে।

তিনি জানান, বিয়ের আগে থেকে ময়না নামে আরেক মেয়ের সঙ্গে স্বামী জাফর হোসেনের সম্পর্ক ছিল। বর্তমানেও তার সম্পর্ক আছে। এ নিয়ে বিয়ের পর একাধিকবার ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে তার মেয়েকে স্বামী মারধরও করেছে।

সুলতানা বেগম বলেন, ‘আমার মেয়ে বিষ পান করেনি। ওর স্বামী মেয়েকে বিষ পান করিয়ে হাসপাতালে ভর্তি করে আমাদের খবর দেয়। এরপর সে পালিয়ে যায়। জাফরই আমার মেয়েকে মেরে ফেলছে।’

ঢামেক হাসপাতাল ‍পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বলেন, ‘স্কুলশিক্ষিকা তানিয়া নিজেই বিষ পান করেছেন, নাকি তার স্বামী পান করিয়েছেন সেটা স্পষ্ট নয়। থানা পুলিশের তদন্তে আসল ঘটনা বেরিয়ে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পেলে থানা পুলিশ ব্যবস্থা নেবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

রাজধানীতে বিষপানে স্কুলশিক্ষিকার মৃত্যু

আপডেট টাইম : ০১:৪৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫