অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নারায়ণগঞ্জে সিপিবি-বাসদের সমাবেশে আ’লীগের হামলা

নারায়ণগঞ্জ : জেলার রূপগঞ্জের রূপসী বাজারে সিপিবি-বাসদ এর সমাবেশে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ হামলায় সমাবেশ পণ্ড হয়ে যায়।

গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ আহূত আগামী ১৬ সেপ্টেম্বর সারাদেশে রাজপথে কর্মসূচি সফল করতে আজ নারায়ণগঞ্জে এই সমাবেশের আয়োজন করা হয়।

গাজী গোলাম দস্তগীর এমপি’র স্ত্রী হাসিনা গাজীর ব্যক্তিগত সহকারীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালায়। এ সময় তারা ‘এ দেশে আওয়ামী লীগ ছাড়া আর কোন দল সভা-সমাবেশ করতে পারবে না’-বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আওয়ামী লীগের এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সিপিবি-বাসদের শীর্ষ নেতৃবৃন্দ। সিপিবি’র ভারপ্রাপ্ত সভাপতি কমরেড হায়দার আকবর খান রনো, সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বিবৃতিতে বলেন, জনগণের ন্যায়সঙ্গত দাবিতে সিপিবি-বাসদ কর্মীরা যখন রাজপথে লড়াই করছেন, তখন ক্ষমতাসীনরা জনগণের আন্দোলনকে নস্যাৎ করতে পেশিশক্তিকে বেছে নিয়েছে। হামলা করে, পেশিশক্তি ব্যবহার করে অতীতে কখনো কোন আন্দোলন দমন করা যায়নি, ভবিষ্যতেও যাবে না। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই জনতা সকল হামলা, নিপীড়ন রুখে দেবে।

নেতৃবৃন্দ সিপিবি-বাসদ আহূত আগামীকাল বুধবার দেশব্যাপী রাজপথে অব্সান কর্মসূচি সফল করার মাধ্যমে গণসংগ্রামকে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

নারায়ণগঞ্জে সিপিবি-বাসদের সমাবেশে আ’লীগের হামলা

আপডেট টাইম : ০১:৫৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫