পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

ব্রিটেনে খালেদা জিয়ার সফর নিয়ে ঠাণ্ডা লড়াই শুরু

ডেস্ক: বাংলাদেশের বিরোধী দল বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার লন্ডনে এসে নামার কথা বুধবার সকালে। তবে এই সফরকে কেন্দ্র করে এরই মধ্যে ব্রিটিশ বাংলাদেশীদের রাজনৈতিক মহলে ঠা-া লড়াই শুরু হয়েছে।

সোমবার ইউকে আওয়ামী লীগ এক বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে সফরের সময় খালেদা জিয়া যেখানে থাকবেন, যেখানে যাবেন, সেখানেই তারা বিক্ষোভ করবে। বিএনপি নেত্রীকে কালো পতাকা দেখানো হবে।

ইউকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বিবিসি বাংলাকে বলেন, “সম্প্রতি সরকার বিরোধী আন্দোলনে বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছেন তিনি। আমরা তার প্রতিবাদ জানাবো। আগুন সন্ত্রাসী হিসাবে তাকে কালো পতাকা দেখাবো।”

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন সফরের সময় বিএনপির করা বিক্ষোভ নিয়ে আওয়ামী লীগের মধ্যে প্রচ- ক্ষোভ রয়েছে। খালেদা জিয়ার সফরের সময় তারা বদলা নেওয়ার চেষ্টা করবে।

তবে ইউকে বিএনপির প্রেসিডেন্ট আব্দুল মালেক সাবধান করেছেন, তার নেত্রীকে হেনস্তা করার যে কোন চেষ্টা তারা প্রতিরোধ করবেন।

বিবিসিকে তিনি বলেন, “আওয়ামী লীগ আমাদের নেত্রীর বিরুদ্ধে বাড়াবাড়ি করলে, আমরা বসে থাকবো না। আওয়ামী লীগের বোঝা উচিৎ পরিস্থিতি ব্যক্তিগত পর্যায়ে গড়াতে পারে।”

মি মালেক বলেন, তাদের বিক্ষোভ ছিল একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, ব্যক্তি শেখ হাসিনার বিরুদ্ধে ছিলনা। “খালেদা জিয়া এখন বিরোধী দলীয় নেত্রীও নন, এমনকি এমপিও নন।”

গোপন রাখা হচ্ছে খালেদার কর্মসূচি: খালেদা জিয়া কখন এসে নামবেন, কোথায় থাকবেন, কোনও রাজনৈতিক কর্মকা- করবেন কিনা তা নিয়ে এমনকি বিএনপি নেতা-কর্মীদের মধ্যেও বিভ্রান্তি রয়েছে।

নেত্রীকে বিমানবন্দরে স্বাগত জানানোর কোনো আনুষ্ঠানিক কর্মসূচিও বিএনপি নেয়নি।

আব্দুল মালেক অবশ্য বলেন, খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানের বাড়িতে থাকবেন না।

“আমি এটা নিশ্চিত করতে পারি, তিনি ছেলের বাড়িতে থাকবেন না। তিনি হোটেলে থাকবেন।”

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, খালেদা জিয়া লন্ডনে অবস্থানকালে একাধিক জায়গায় থাকতে পারেন।

মি মালেক বলেন, বিএনপি নেত্রী আসছেন প্রধানত চিকিৎসার জন্য। “কোনো সভা সমিতি হবে কিনা তা নেত্রীর আসার পর পরিস্থিতি বুঝে ঠিক করা হবে।”

তবে তিনি জানান, ঈদুল আযহার দিনে দলের স্থানীয় নেতা-কর্মী, সাংবাদিক এবং কম্যুনিটির গণ্যমান্য ব্যক্তিদের সাথে খালেদা জিয়ার একটি সৌজন্য সাক্ষাতের পরিকল্পনা করেছেন তারা।

খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান গত বছর সাতেক ধরে লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

ব্রিটেনে খালেদা জিয়ার সফর নিয়ে ঠাণ্ডা লড়াই শুরু

আপডেট টাইম : ০২:০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫