পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

অধিবেশনে শেখ হাসিনাকে নিষিদ্ধের দাবিতে জাতিসংঘের সামনে বিএনপির বিক্ষোভ

ডেস্ক: বিএনপির যুক্তরাষ্ট্র শাখা জাতিসংঘ মহাসচিবের কাছে দেওয়া এক স্মারকলিপিতে শেখ হাসিনাকে আসন্ন সাধারণ অধিবেশনে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।

সোমবার স্মারকলিপি দেওয়ার আগে জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ করেন বিএনপির নেতা-কর্মীরা। এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দেলোয়ার হোসেন। তিনি বলেন, “জাতিসংঘে একটি প্রহসনমূলক নির্বাচনে গঠিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠাঁই হতে পারে না। আমরা মহাসচিবের মাধ্যমে গণতান্ত্রিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শেখ হাসিনার অপশাসনে বাংলাদেশের মানুষ আজ অতিষ্ঠ। মিডিয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সুযোগ নেই। সরকারের অত্যাচার-নির্যাতনের মাত্রা ছাড়িয়ে গেছে।”

জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে শেখ হাসিনার ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক যাওয়ার কথা আছে। এই সফরকালে বিএনপি ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির সমর্থনেই জাতিসংঘের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো।

এই সমাবেশে আরও বক্তৃতা দেন বিএনপি নেতা কাজী আজম, রফিকুল মাওলা, আবু তাহের, আতিকুর রহমান, গিয়াস উদ্দিন, ফারুক, ছাত্রদল যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আতাউর রহমান আতা, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি মাকসুদ এইচ চৌধুরী, বদিউল আলম, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সেক্রেটারি রফিকুল মাওলা প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

অধিবেশনে শেখ হাসিনাকে নিষিদ্ধের দাবিতে জাতিসংঘের সামনে বিএনপির বিক্ষোভ

আপডেট টাইম : ০২:৩২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫