অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দিনদুপুরে বাসায় ঢুকে শিশু হত্যা, টাকা-স্বর্ণালঙ্কার লুট!

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ নগরের জামতলা ধোপাপট্টি এলাকার এক বাড়িতে ঢুকে সোনালী দাস (১০) নামের এক স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যার পর আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।

নিহত সোনালী দাসের বাবার নাম শ্যামল দাস। সে ৭৭ নম্বর মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত। জামতলা ধোপাপট্টি এলাকায় একটি বাড়িতে শ্যামল দাস সপরিবারে ভাড়া থাকেন।

নিহত সোনালীর মা মালা রানী দাস বলেন, তিনি বেলা ১১টার দিকে চাষাঢ়া এলাকায় সোনালী ব্যাংকে ডিপিএসের টাকা জমা দিতে যান। এ সময় তাঁর অপর দুই মেয়ে স্কুলে ছিল। মেজ মেয়ে সোনালী স্কুলের দুপুরের শিফটের শিক্ষার্থী হওয়ায় সে একা বাসায় ছিল। ব্যাংকে থাকাকালীন তিনি ‘সোনালীর গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়ে রয়েছে’ এমন খবর পেয়ে দ্রুত বাসায় ফিরে আসেন এবং সোনালীকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোনালীকে মৃত ঘোষণা করেন।

মালা রানী আরও বলেন, হাসপাতাল থেকে বাসায় ফিরে দেখেন আলমারির দরজা ভাঙা। আর সেখানে রাখা ২০ হাজার টাকা ও সাত ভরি স্বর্ণালঙ্কার নেই। মালার অভিযোগ, সোনালীর হত্যাকারীরাই টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।

ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শরফুদ্দিন বলেন, সোনালীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহের গলায় ওড়না প্যাঁচানো ছিল ও মাথায় পেছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

দিনদুপুরে বাসায় ঢুকে শিশু হত্যা, টাকা-স্বর্ণালঙ্কার লুট!

আপডেট টাইম : ০৫:৫৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫