অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাজধানীর পল্লবীতে কিশোরীর রহস্যজনক মৃত্যু

ঢাকা: রাজধানীর পল্লবীতে তানিয়া (১২) নামে এক কিশোরী রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মায়ের অভিযোগ, তার মেয়েকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করা হয়েছে।শনিবার রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কিশোরীর বাবার নাম হেমায়েত শিকদার।বাড়ি বরিশালের মুলাদি উপজেলার রামচর গ্রামে।বর্তমান থাকেন বৃন্দাবন বস্তি পল্লবী, মিরপুর-১২।

তানিয়ার মা রানু আক্তার বলেন, আমি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করি। রাত দশটায় বাসায় ফিরে দেখি রুমের দরজায় তালা দেওয়া। ভাবলাম মেয়ে আশপাশে রয়েছে। তাই নাম ধরে ডাকাডাকি করলাম। ডাকে সাড়া না পেয়ে বিকল্প চাবি দিয়ে রুমের তালা খুলে দেখি মেয়ে কম্বল মুড়ি দেওয়া। কম্বল তুলে দেখি তার চেহারা নীল হয়ে গেছে।

তারপর চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয় এবং পাশের একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তার অভিযোগ, বাসার পাশের একজন তার মেয়েকে উত্ত্যক্ত করতো।তিনিই ধর্ষণের পর গলাটিপে হত্যা করেছেন তার মেয়েকে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, তানিয়ার মৃত্যু সংবাদ পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

রাজধানীর পল্লবীতে কিশোরীর রহস্যজনক মৃত্যু

আপডেট টাইম : ১২:৪১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫