পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘শত্রুকে নির্বাসনে না পাঠানো পর্যন্ত সংগ্রাম’

ঢাকা: শত্রুকে সম্পূর্ণভাবে পরাজিত করে রাজনৈতিক নির্বাসনে না দেয়া পর্যন্ত আমাদের আন্দোলন-সংগ্রাম চলবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

তিনি বলেন, রাজধানীর ধানম-িতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের উদ্যোগে ‘বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাস বর্বরতার ১০০ দিন’ শীর্ষক এ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আজ রোববার তিনি এ সব কথা বলেন।

এইচ টি ইমাম বলেন, ‘২০১৩ সালে যে তা-ব শুরু করলো বিএনপি তা আমরা আগে আর কখনো দেখিনি। তিনি বলেন, ‘‘সে সময় ‘রক্তাক্ত বাংলাদেশ’ এ্যালবাম বের করেছিলাম। প্রথমে বাংলায় ছিল। পরবর্তী সময়ে ইংরেজিতেও বের করেছিলাম। সেটি দেশে-বিদেশে দিয়েছি। ব্যাপক সমাদৃতও হয়েছে। ইউরোপ-আমেরিকায় সবাই দেখেছে। দেখে তারা বলেছে, মানুষ এই রকম নির্মম-নৃশংস হতে পারে।’’

এইচ টি ইমাম বলেন, ‘এখন সন্ত্রাসের উপরে ফটো এ্যালবাম বের করছি। এটিই আমাদের শেষ নয়, আরও চলতে থাকবে। এরা (অগ্নিসন্ত্রাসী) জনগণের সামনে কোনোদিন টিকবে না। জনগণকে সাথে নিয়েই আমরা এগিয়ে চলেছি, এগিয়ে যাবো।’

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল ও কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘শত্রুকে নির্বাসনে না পাঠানো পর্যন্ত সংগ্রাম’

আপডেট টাইম : ১০:৫৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫