অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

যাত্রীবেশে বাসে ছিনতাই: আটক ৪

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা ও বগুড়া মহাসড়কে বাসে যাত্রীবেশে ছিনতাইকারীচক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, আবদুল আজিজ (৫২), মো. ইমরান মন্ডল (৩০), মো. নাঈম হোসেন (৩০) ও হোসেন আলী (৪৪)।

শনিবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর থেকে পাটুরিয়া ফেরিঘাটের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে।রোববার বিকালে মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে এ জেলার ঘিওর উপজেলার কাকনা গ্রামের বাদশা মিয়া ও শিবালয় উপজেলার তেওতা গ্রামের আইয়ুব আলীর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র মহাসড়ক দুইটিতে বাস যাত্রীদের সর্বস্ব ছিনতাই করছে। তারা রাতে যানবাহন চালক, সহকারী ও যাত্রী বেশে বাসে উঠেন। এরপর যাত্রীদের ভয়ভীতি, মারপিট করে টাকা-পয়সা, মোবাইলসহ সর্বস্ব ছিনিয়ে নেন। অনেক সময় ছিনতাইকরীরা সর্বস্ব হারানো যাত্রীদের মহাসড়কের পাশে হাত-পা বেঁধে ফেলে রেখে যান।

পুলিশ সুপার আরও জানান, আটক চারজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের দেওয়া তথ্য যাচাই করে চক্রের অন্য সদস্যদের আটক করতে অভিযান চালানো হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

যাত্রীবেশে বাসে ছিনতাই: আটক ৪

আপডেট টাইম : ০১:৫০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫