অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

সীমান্তে বাংলাদেশি গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট সীমান্ত এলাকা থেকে মঙ্গলবার সন্ধায় এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ওই বাংলাদেশির নাম আমিনুর ইসলাম ৩৫। সে মোগলহাট ইউনিয়নের চওড়াটারী গ্রামের আইনুল ইসলামের পুত্র বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই উপজেলার মোগলহাট ইউনিয়নের চওড়াটারী গ্রামের আইনুল ইসলামের পুত্র আমিনুর ইসলামসহ কয়েকজন ব্যবসায়ী ক’দিন আগে ভারতে গরু আনতে যায়। কিন্তু তার সঙ্গীরা সকলেই বাংলাদেশে ফিরে আসলেও নিখোঁজ থাকে আমিনুল। পরে মঙ্গলবার সন্ধায় সদর উপজেলার মোগলহাট সীমান্ত এলাকা সংলগ্ন ডোবার পানিতে লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের ধাওয়া খেয়ে পানিতে পড়ে তার মৃত্যু ঘটেছে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আহম্মেদ বজলুর রহমান হায়াতি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আমিনুর ইসলামের পকেটে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। এ কারণে তাকে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

সীমান্তে বাংলাদেশি গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৬:৩৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫