পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পায়ে হেটে গন্তব্যে যাত্রীরা তীব্র যানজটে টঙ্গীতে মহাসড়ক অচল

টঙ্গী: রাজধানীর আবদুল্লাপুরে গাড়ি প্রবেশ বাধাগ্রস্ত হওয়ায় টঙ্গীতে দীর্ঘ যানজট নিয়মে পরিণত হয়েছে। আসন্ন ঈদে এই যানজট আরো তীব্র আকার ধারণ করছে। প্রতিদিন শত শত যাত্রী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এবারের যানজটের কারণে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা অনিশ্চিত হয়ে পড়ছে। মঙ্গলবার দুপুরের পর থেকে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক কার্যত অচল হয়ে পড়ে। গুরুত্বপূর্ণ দুই সড়কের মাঝের একটি পাইপাস সড়ক বন্ধ করে সেখানে গরুর হাট বসানোর কারণে এই যানজটে আরো নতুন মাত্রা যোগ হয়েছে।

মঙ্গলবার দুপুরের পর থেকে রাজধানী অভিমুখী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট বাড়তে থাকে। বিকেল ৪টা থেকে যানজট তীব্র আকার ধারণ করতে থাকে। সন্ধ্যায় আবদুল্লাপুর থেকে টঙ্গীর গাজীপুরা পর্যন্ত পুরো টঙ্গী অংশে গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের পূর্ব পাশে তীব্র যানজটের কবলে পড়ে চালকরা ইঞ্জিন বন্ধ করে অপেক্ষার প্রহর গুনতে শুরু করেন।

অপরদিকে বিশ্ব ইজতেমা ময়দানের উত্তরপাশে টঙ্গী-আশুলিয়া বাইপাস সড়কের গরুর হাটের চাপে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সংযোগস্থলে গাজীপুর অভিমুখী যানবাহন আটকা পড়ায় মহাসড়কের গাজীপুর অংশ ফাঁকা হয়ে যায়। টঙ্গী স্টেশন রোড থেকে আবদুল্লাপুর ছাড়িয়ে রাজধানীর ভেতর যানজট দীর্ঘায়িত হয়। ফলে ইজতেমা মাঠের সংযোগস্থল থেকে যাত্রীদেরকে হেটে গাজীপুর অভিমুখী এবং ঢাকা অভিমুখী যাত্রীদেরকে হেটে রাজধানীর দিকে যেতে দেখা গেছে। গতকাল রাত ৯টায় এরিপোর্ট লেখা পর্যন্ত এই যানজট অব্যাহত ছিল। মধ্যরাত পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে বলে পরিবহণ সংশ্লিষ্টরা জানান।

এব্যাপারে টঙ্গী থানার ওসি মোহাম্মদ আলী জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-আশুলিয়া সড়কের সংযোগস্থল আবদুল্লাপুর মোড়ে উভয় সড়কের যানবাহন প্রবেশ ও বের হওয়ার সময় সিগন্যালিং জটিলতায় এই যানজট সৃষ্টি হচ্ছে। ঈদ উপলক্ষে পরিবহণের চাপ বেড়ে যাওয়ায় সঙ্গত কারণেই এই যানজট আরো তীব্র হচ্ছে। গরুর হাটের কারণে যানজট সৃষ্টির অভিযোগ তিনি অস্বীকার করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পায়ে হেটে গন্তব্যে যাত্রীরা তীব্র যানজটে টঙ্গীতে মহাসড়ক অচল

আপডেট টাইম : ০৬:৫৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫