অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ককটেল বিস্ফোরণে আহত আরেক ছিনতাইকারীর মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় ছিনতাই করে পালানোর সময় নিজেদের ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দুই ছিনতাইকারীর মৃত্যু হলো। তবে এদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

তবে পুলিশ ঘটনাস্থল থেকে ব্যবসায়ির ছিনতাই হওয়া পাঁচ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করেছে। ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

সদরঘাট থানার এসআই মর্জিনা আক্তার জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে গোপাল ভৌমিক নামে মাঝিরঘাটের এক ব্যবসায়ী টাকা নিয়ে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। মোটরসাইকেল নিয়ে এসময় কয়েক ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টাকা ছিনিয়ে নেয়। ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুই ছিনতাইকারী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করে। এসময় একটি ককটেল নিজেদের কাছেই বিস্ফোরিত হয়। এতে মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই একজন মারা যায়। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়।

মাঝিরঘাটের স্থানীয় ব্যবসায়ী জাফর আহম্মদ জানান, জনতার ধাওয়া খেয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুই ছিনতাইকারী পালানোর চেষ্টা করলে নিজেদের ককটেলের আঘাতে আহত হয়ে পরে মারা যায়। ককটেল বিস্ফোরণে এলাকার ৪ ব্যক্তি আহত হয়েছে। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদরঘাট থানার উপপরিদর্শক ইউসুফ ভূঁইয়া জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

ককটেল বিস্ফোরণে আহত আরেক ছিনতাইকারীর মৃত্যু

আপডেট টাইম : ০৬:১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫