অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

দেশে আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার নেই : খালেদা জিয়া

লন্ডন : বাংলাদেশে বর্তমানে আইনের শাসন, মানবাধিকার ও মানুষের মৌলিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার পূর্ব লন্ডনের ফেয়ারলোপ ওয়াটার কান্ট্রি পার্কে দলের প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে কুরবানির ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে কারাগারে পরিণত করেছে। বিএনপির যত নেতাকর্মী আছে, প্রত্যেকের নামে মামলা দিয়েছে।

তিনি বলেন, এই হল বাংলাদেশ, যেখানে মানুষ ঠিক মত ঘুমাতে পারে না। কোথায় ঘুমাবে? দেশে কোনো মৌলিক অধিকার নাই, মানবাধিকার নাই, আইনের শাসন নেই, গণতন্ত্র নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইংগিত করে বিএনপিনেত্রী বলেন, এই আওয়ামী লীগ কিছুতেই ক্ষমতা ছাড়বে না। উনি গদি ছাড়বেন না। এতো লুটপাট ও খুন সরকার করেছে যে ক্ষমতা ছাড়লে তারা পার পাবে না।

তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যেও ভালো লোক ও‘দেশপ্রেমিক আছে। সুষ্ঠু নির্বাচন হলে এবং তাতে বিএনপি ক্ষমতায় গেলে তাদের সঙ্গে নিয়েই তিনি দেশকে সামনের দিকে চালিয়ে নিতে চান।

খালেদা অভিযোগ করেন, বাংলাদেশে এখন সরকার বিরোধীদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না। পুলিশের মাধ্যমে এ সরকারকে ‘টিকিয়ে রাখা’ হয়েছে। আওয়ামী লীগ ছাড়া আর কাউকে ‘কথা বলতে দেওয়া হচ্ছে না’।

দেশের মানুষ একদিন রাজপথে নেমে আসতে বাধ্য হবে বলেও উল্লেখ করেন তিনি।

খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমানও অনুষ্ঠানমঞ্চে উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

দেশে আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার নেই : খালেদা জিয়া

আপডেট টাইম : ০৫:৩৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫