পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ Logo মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক Logo স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাংলাদেশেও Logo সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সুইচ গিয়ারসহ যুবক গ্রেপ্তার Logo এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা: রাশেদ খান Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ !

স্রেফ একটা চুমু আর তাতেই …………

বাংলার খবর২৪.কম:500x350_4bf098f6c167c0963cffa5fa412e73f9_download (1) পাকিস্তানে রাজনৈতিক সংকট চলছেই। এরই মধ্যে উত্তেজনার পারদ একপ্রস্ত বাড়িয়ে দিলেন ইমরান হাশমি। কেন? উত্তর খুঁজতে অবশ্য সাত সমুদ্র পাড়ি দিতে হয়নি।

স্রেফ একটা চুমু। আর তাতেই ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক উত্তেজনা চরমে। না-না, এতে কূটনীতির কোনো সম্পর্ক নেই। পুরোটাই বিনোদনের ব্যাপার। কিন্তু তাতেও ছাড় নেই।

রাজা নটবরলাল ছবিতে ইমরান হাশমি আর হুমাইমা মালিকের একটি ঘনিষ্ঠ চুম্বন দৃশ্য রয়েছে। হুমাইমা এই মুহূর্তে পাকিস্তানের এক্কেবারে প্রথম সারির নায়িকা। পারিশ্রমিক পাওয়ার নিরিখেও তিনি এক নম্বরে। সেই সেরা নায়িকার ওষ্ঠচুম্বন নিয়ে তার নিজের দেশে একেবারে শোরগোল পড়ে গেছে। কোনো ভারতীয় নায়কের সঙ্গে এতটা ঘনিষ্ঠতা নাকি সেখানকার সমাজের একটা বড় অংশ মেনে নেবে না। তাই রাজা নটবরলাল পাকিস্তানে রিলিজের আগে ওই চুম্বনদৃশ্য ছেঁটে ফেলা হতে পারে।

নায়িকা অবশ্য গোটা দায় পরিচালকের ওপর চাপিয়ে হাত ধুয়ে ফেলেছেন। বলেছেন, আমি সহ-অভিনেতার সঙ্গে ওষ্ঠচুম্বনে একেবারেই রাজি ছিলাম না। ভারতে ঘনিষ্ঠতা দেখাতে এমন দৃশ্য থাকে মাঝেমধ্যে। আমার পরিচালক আমাকে বুঝিয়ে দেন, রোমান্স দেখাতেই এটা দরকার। এটা কখনোই অশ্লীল হবে না। অগত্যা…’। তা নায়িকা যতই হাত ধুয়ে ফেলুন, বিতর্ক একেবারে থেমে যাবে না, এটা স্পষ্ট। এমনিতেই পাকিস্তানের অন্দরমহলে রাজনৈতিক সংকট চলছে। তার মধ্যে বিনোদনের জগতে এই টানাপোড়েন ‘বোঝার ওপর শাকের আঁটি’ হয়ে দাঁড়াতে পারে। ইমরানের চুমু নিয়ে আগেও কম বিতর্ক হয়নি। এক সময় ছবিতে পরপর ঘনিষ্ঠ চুম্বন দৃশ্যের জন্য আলোচনায় ফিরে-ফিরে আসতেন ইমরান৷ এবার ঠিক তিনি নন, চুমুর জন্য বিতর্কে তার নায়িকা।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া বাংলা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা

স্রেফ একটা চুমু আর তাতেই …………

আপডেট টাইম : ০২:৪৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০১৪