পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বিএনপি নেতা মঈন খানের বাসায় কূটনীতিকরা

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের গুলশানের বাসায় গিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

শুক্রবার রাতে তাঁরা মঈন খানের বাসায় যান।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, মঈন খানের ব্যক্তিগত আমন্ত্রণে কুটনীতিকরা ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য গিয়েছিলেন। এটি বিএনপির কোনো কর্মসূচি নয়।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট, যুক্তরাজ্যের রবার্ট গিবসনসহ চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), নরওয়ে ও ভুটানের রাষ্ট্রদূত, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও কুয়েতের চার্জ দা অ্যাফেয়ার্স, বাহরাইন ও আরব আমিরাত দূতাবাসের প্রতিনিধি এবং এনডিআইয়ের বাংলাদেশ প্রধান ও আমেরিকান সেন্টারের রাজনৈতিক উপদেষ্টা ওই বাসায় যান।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, কূটনীতিকেরা ওই বাসায় পৌঁছালে মঈন খান তাদের স্বাগত জানান। পরে তারা সেখানে রাতের খাবার খান। মঈন খানের স্ত্রী রোখসানা মঈন তাদের আপ্যায়ন করেন।

বিএনপির অপর একটি সূত্র জানায়, ঈদের দিন সাধারণত দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এবার খালেদা জিয়া যুক্তরাজ্যে অবস্থান করছেন। এ জন্য মঈন খান তাঁর বাসায় কূটনীতিকদের ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য ডেকেছেন। এটি কোনো রাজনৈতিক বিষয় নয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বিএনপি নেতা মঈন খানের বাসায় কূটনীতিকরা

আপডেট টাইম : ০৪:৫৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫