অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জিএসপি বাতিল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে অন্যতম অন্তরায়: প্রধানমন্ত্রী

,ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জিএসপি সুবিধা বাতিল যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের চলমান সম্পর্কের ক্ষেত্রে অন্যতম অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। জিএসপি সুবিধা বাতিল সত্যিই দুঃখজনক। দক্ষিণ এশিয়ার সবক’টি দেশ জিএসপি সুবিধা পেলেও বাংলাদেশ তা পায়নি।‘

নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী শুক্রবার ম্যানহাটনের ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া হোটেলে অনুষ্ঠিত ‘বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশাল আন্ডারস্ট্যাডিং (বিসিআইইউ) এর আয়োজনে আন্তর্জাতিক ব্যবসায়ীদের গোলটেবিল আলোচনায় এ কথা বলেন।

শেখ হাসিনা আরো বলেন, আমাদের গার্মেন্টস শিল্পে কর্মরত আছে প্রায় ৪ মিলিয়ন শ্রমিক। যাদের মধ্যে ৯০ ভাগই হচ্ছে নারী শ্রমিক। এসব নারী শ্রমিকেরা তাদের কষ্টার্জিত উপার্জনে পরিবারকে সহযোগিতা করে যাচ্ছে। সন্তানদের স্কুলের খরচ যোগাচ্ছে। অথচ জিএসপি বাতিল করায়, তারাও বঞ্চিত হয়েছে।

বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

বিসিআইইউ’র উদ্যোগে আন্তর্জাতিক ব্যবসায়ীদের নিয়ে এ গোলটেবিলের আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ হচ্ছে উইমেন অ্যাম্পাওয়ার কান্ট্রি। ২০০৮’র নির্বাচনের মধ্যদিয়ে আমরা যখন ক্ষমতায় আসি; তখন থেকেই নারীর অধিকার প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছি। বর্তমানে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ একটি রোল মডেল।

প্রধানমন্ত্রী বলেন, আজকে দেশ স্বয়ং সম্পূর্ণ। রপ্তানি আয়, ফরেন রেমিটেন্স, বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ বাংলাদেশের মাথাপিছু আয় বেড়েছে বহুগুণ।

এসময়ে আন্তর্জাতিক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাংলাদেশে আরো বেশি করে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা।

তিনি অধিক মুনাফা লাভ এবং পরিকল্পিত ও দায়িত্বশীল শিল্পায়ন নিশ্চিত করার লক্ষ্যে বিনিয়োগ ব্যবস্থা সহজ করার প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের আশ্বাস দিচ্ছি যে, বাংলাদেশে ব্যবসা করা আপনাদের জন্য একটি অধিকতর পছন্দের বিষয় হবে।’

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারে শেখ হাসিনা বিসিআইইউ-এর সমর্থন কামনা করেন।

গোলটেবিল আলোচনায় সঞ্চালক ছিলেন ম্যাকলার্টি অ্যাসোসিয়েটস’র সিনিয়র অ্যাডভাইজার অ্যাম্বাডেসর টেরিসকা শাফ্ফার।

গোলটেবিলে বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষে অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জিয়াউদ্দিন আহমেদ, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেনসহ অনেকে।

বিসিআইইউ’র প্রেসিডেন্ট ও সিইও পিটার জে. টিচানস্কি, স্কাইপাওয়ার গ্লোবালের প্রেসিডেন্ট ও সিইও কেরী এডলার, আমেরিকান পাওয়ার করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় আগরওয়াল, জেফাইর ম্যানেজমেন্টের সিইও টমাস ব্যারী, মাস্টারকার্ড ইন্টারন্যাশনালের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এডওয়ার্ড ব্রান্ডট এবং এক্সিলারেট এনার্জির চিফ ডেভেলপমেন্ট অফিসার ড্যানিয়েল বাসটোস সহ যুক্তরাষ্ট্রের ২৭টি বৃহৎ কোম্পানির প্রধান ও সিইওগণ গোলটেবিল আলোচনায় যোগ দেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জিএসপি বাতিল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে অন্যতম অন্তরায়: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৭:০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫