অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন

মিনা ট্রাজেডি নিয়ে ফেসবুকে মন্তব্য: ৫৭ ধারার মামলায় এনজিও প্রধানসহ দু’জন গ্রেপ্তার

সাতক্ষীরা: মিনায় হজের সময় প্রাণহানির ঘটনা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় সাতক্ষীরায় বেসরকারি সংস্থা ‘লিডার্স’ এর নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্যামনগরের মুনসুর সরদারের গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় মোহনকে গ্রেপ্তার না করার সুপারিশ করায় শওকত গাজী নামে অপর এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।

মোহন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা এবং বেসরকারি সংস্থা ‘লিডার্স’ এর নির্বাহী পরিচালক বলে জানা গেছে।

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর গ্রেপ্তার মোহন কুমার মন্ডলের বিরুদ্ধে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর কবীর বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা দায়ের করেছেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক বলেন, মোহন কুমার মণ্ডল তার ফেসবুক স্ট্যাটাসে মিনায় প্রাণহানির ঘটনা নিয়ে স্ট্যাটাস লেখেন। তার ওই স্ট্যাটাসের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে অভিযোগ এনে থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় মোহন কুমার মন্ডলকে গ্রেপ্তার করা হয়। মোহনকে ছেড়ে দেয়ার সুপারিশ করায় শওকত গাজীকেও গ্রেপ্তার করা হয়।

Tag :

গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

মিনা ট্রাজেডি নিয়ে ফেসবুকে মন্তব্য: ৫৭ ধারার মামলায় এনজিও প্রধানসহ দু’জন গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:৩০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫