অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

আজ রাতে দেখা যাবে সুপারমুন

ডেস্ক: রাতের আঁধারে চাঁদ যেমন সুন্দর, সেই সুন্দরকে চোখ মেলে দেখতেও মানুষের উৎসাহ ও আয়োজনের শেষ নেই। আর চাঁদের আকার যদি হয় স্বাভাবিকের চেয়ে বড়, তা যদি নেমে আসে পৃথিবীর অনেকটা কাছে তাহলে তো কথাই নেই! মর্ত্যের মানুষের কাছে কল্পলোকের চাঁদ আরো স্পষ্ট হয়ে ধরা দেওয়ার সুযোগ করে দিয়েছে চাঁদ নিজেই! কেননা আজ রাতেই মিলছে এ সুযোগ। আজ দেখা মিলবে সুপার মুন বা অতিকায় চাঁদের। আর এর রং হবে রক্তলাল।

চাঁদ যখন তার স্বাভাবিক অক্ষ থেকে কিছুটা সরে এসে পৃথিবীর কাছাকাছি অবস্থান করে তখন আকাশে ‍সুপারমুন দেখা যায়। এ সময় চাঁদ স্বাভাবিকের চেয়ে বেশি উজ্জ্বল ও বড় দেখায়। তবে চাঁদের এ আকার খুব স্বল্প সময়ের জন্য স্থায়ী হয়।

চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চাঁদের উপর। পৃথিবীর বায়ূমন্ডল ভেদ করে সূর্য্যের যে কিরণ মহাশূন্যের দিকে যায়, সেই কিরণের কারণে চন্দ্রগ্রহণের সময় চাঁদ লাল, বাদামি বা কালো রং ধারণ করে। বিজ্ঞানীরা বলছেন, এবার চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং হতে পারে রক্তলাল।

এদিন চাঁদ পৃথিবী থেকে প্রায় ২,২৬,০০০ মাইল দূরে অবস্থান করবে, স্বাভাবিক আকারের চেয়ে ১৪ ভাগ বড় দেখা যাবে এবং স্বাভাবিকের তুলনায় ৩০ ভাগ বেশি আলোকিত হবে।

আকাশ পরিস্কার থাকলে উত্তর থেকে দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, পশ্চিম এশিয়া ও প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্ত থেকে ‘রক্তাক্ত চাঁদের’ দেখা মিলবে। মার্কিন সময় রোববার রাত ৮টা ১১ থেকে শুরু হবে গ্রহণ। দুঘণ্টা পরে পূর্ণগ্রহণ, থাকবে মোটামুটি ১২ মিনিট।

এই রকম চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল ১৯১০, ১৯২৮, ১৯৪৬, ১৯৬৪ সালে এবং সর্বশেষ ১৯৮২ সালে। পরবর্তী সুপারমুন দেখতে বিশ্ব বাসীকে অপেক্ষা করতে হতে পারে ২০৩৩ সাল পর্যন্ত।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

আজ রাতে দেখা যাবে সুপারমুন

আপডেট টাইম : ০২:০৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫