পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

বৌদ্ধদের সাক্ষ্য দিতে বললেন অ্যাটর্নি জেনারেল

ঢাকা : কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফের বৌদ্ধ মন্দিরগুলোতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় বৌদ্ধদের সাক্ষ্য দিতে বলেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদ রামু হামলা স্মরণে এ আলোচনা সভা ও প্রদ্বীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করে।

রামুর ঘটনায় মামলার চার্জশিট হয়েছে। চার্জশিট হওয়া অর্থ হলো বিচার শুরু হবে। এ জন্য আপনাদের (বৌদ্ধদের) সহযোগিতা করতে হবে। ফৌজদারি মামলার বিচারের জন্য সাক্ষীর প্রয়োজন হয় বলে তিনি বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, অনেকেই মঞ্চে বড় বড় কথা বলেন, কিন্তু মামলার সাক্ষ্য দিতে চান না। আপনারা বুকে সাহস নিয়ে এ মামলাগুলোতে সাক্ষ্য দেবেন।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, যদি আইনের ফাঁক দিয়ে অপরাধীরা বের হয়ে যায়, তাহলে এ ধরনের ঘটনা আবারও ঘটবে। বিচার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, তা সমাধান করে এ মামলার বিচার করতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জগন্নাথ হলের সাবেক প্রভোস্ট নিম চন্দ্র ভৌমিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, সাংবাদিক জুলফিকার আলী মানিক, গণফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের সহকারী অধ্যাপক সুবর্ণ বড়ুয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি ডা. অসীম রঞ্জন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামু হামলার ঘটনায় মোট ১৯টি মামলা দায়ের হয়। এসব মামলায় ৯৫৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

বৌদ্ধদের সাক্ষ্য দিতে বললেন অ্যাটর্নি জেনারেল

আপডেট টাইম : ০৪:৩৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫