পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজধানীর কূটনৈতিক পাড়ায় আতঙ্ক

ঢাকা: রাজধানীর গুলশানে ইতালীয় নাগরিক চেজার তাবেল্লা খুনের পর কূটনৈতিক পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যের পর যুক্তরাষ্ট্র, কানাডাও বাংলাদেশে বসবাসরত নাগরিকদের সতর্ক হয়ে চলাফেরার পরামর্শ দিয়েছে। ঢাকায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল আজ মঙ্গলবার বন্ধ রাখা হয়েছে।

সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র তার নাগরিকদের বাংলাদেশে ভ্রমণবিষয়ক বার্তাটি হালনাগাদ করেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে জঙ্গিরা অস্ট্রেলিয়ার স্বার্থে আঘাত হানতে পারে বলে নির্ভরযোগ্য নতুন তথ্যে জানা গেছে। এ ধরনের হামলা হলে মার্কিন নাগরিকসহ অন্য বিদেশীরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন। হুমকি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে, আন্তর্জাতিক হোটেলসহ বিভিন্ন স্থানে বিদেশীরা সমবেত হন, এমন স্থানে যাওয়া সীমিত করতে মার্কিন নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে। ঢাকার মার্কিন দূতাবাস তাদের কর্মীদের জন্য ঐচ্ছিক ছুটি ঘোষণা করেছে। আর জরুরি প্রয়োজন ছাড়া অন্যদের দূতাবাসে আসতে নিষেধ করা হয়েছে।

এদিকে কানাডা সরকারের ভ্রমণ সতর্কতা বিষয়ক ওয়েবসাইটে বাংলাদেশের সন্ত্রাসবাদের হুমকি এবং ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতির কারণ দেখিয়ে কানাডার নাগরিকদের উচ্চমাত্রায় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

ওদিকে, ইতালীয় নাগরিক তাবেলা সিজারকে খুনের দায় স্বীকার করেছে আলোচিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বার্তা সংস্থা রয়টার্স এর খবরে বলা হয়েছে, এক অনলাইন বিবৃতিতে কট্টরপন্থী সংগঠন আইএস এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নিয়েছে। তারা বলেছে, তাদের লোক তাবেলা সিজারকে অনুসরণ করেছে এবং হত্যা করেছে। চেজারে তাবেল্লা আইসিসিও কো-অপারেশন নামে একটি সংস্থার প্রফ (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রাজধানীর কূটনৈতিক পাড়ায় আতঙ্ক

আপডেট টাইম : ০৬:১৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫