পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

কোটচাঁদপুরে অবৈধ ক্লিনিতে প্রসুতির মৃত্যু

ঝিনাইদহ:কোটচাঁদপুর শহরে রেজিষ্ট্রেশন বিহীন সিটি ক্লিনিকে অপারেশনের টেবিলেই মারা গেলেন শাহানারা খাতুন (৩৫) নামে এক প্রসুতি তিনি মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের লিটন মিয়ার ছেলে।৩৩ বিসিএস এর ডাক্তার বনি আমিনের ভুল চিকিৎসায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু ঘটে।এ ঘটনায় ক্লিনিক মালিক মোহাম্মদ আলীসহ স্টাফরা ক্লিনিক বন্ধ করে গাঢাকা দিয়েছেন। ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম খবরের সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার সকালে প্রসুতি শাহানারা খাতুনের তৃতীয় সিজার করার জন্য রেজিষ্ট্রেশন বিহীন সিটি ক্লিনিকে ভর্তি করা হয়। বিকালে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ৩৩ বিসিএস এর ডাক্তার বনি আমিন তাকে অপারেশন করেন।

তিনি আরো বলেন,শুননেছি অপারেশনের টেবিলেই প্রসুতির মৃত্যু ঘটে।বিষয়টি তদন্তে তিনি কোটচাঁদপুরে যাবেন বলে শীষ নিউজকে তিনি জানিয়েছেন। নিহতের স্বজনরা অভিযোগ করেন,কোন রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই শাহানারাকে অপারেশন করা হয়।অপারেশনের টেবিলে মৃত্যুর পরও ক্লিনিক কর্তৃপক্ষ প্রতারণার আশ্রয় নিয়ে রোগীকে যশোর হাসপাতালে নিয়ে যেতে বলেন এবং এ্যম্বুলেন্স ঠিক করে তড়িঘড়ি করে পাঠিয়ে দেয়।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মদ কবীর জানান, তিনি শুনেছেন অবৈধ সিটি ক্লিনিকে এক প্রসুতি মারা গেছেন।তবে এখনো কেও মামলা করতে আসে নি।মামলা হলে ক্লিনিক মালিকসহ ডাক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

কোটচাঁদপুরে অবৈধ ক্লিনিতে প্রসুতির মৃত্যু

আপডেট টাইম : ০৬:২৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫