অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আওয়ামী লীগই ‘জঙ্গি’ জুজুর শিকার হয়েছে: মঈন খান

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, নিজের ক্ষমতা ধরে রাখার স্বার্থে সরকার এ দেশে নানা “জঙ্গিগোষ্ঠী ক্রিয়াশীল রয়েছে” বলে পশ্চিমা বিশ্বকে জুজুর ভয় দেখিয়ে আসছে। এখন তারাই (সরকার) সেই জুজুর শিকার হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বাংলাদেশ বৌদ্ধ ফ্রন্ট আয়োজিত এক আলোচনায় মঈন খান এ কথা বলেন। তাঁর মতে, বাংলাদেশ নিয়ে বর্তমান সরকারের সাম্প্রদায়িক প্রচারণার কারণে সোমবার ইতালীয় নাগরিক হত্যার ঘটনা ঘটে।

আবদুল মঈন খান বলেন, ‘আমরা জানি, পশ্চিমা বিশ্বে এই জুজুর ভয় দেখিয়ে আজকের সরকার হয়তো অনেক কিছু লুফে নেওয়ার চেষ্টা করছে। হয়তো সাময়িকভাবে তারা লাভবান হতেও পারে। কিন্তু তারা যে সেটা পারবে না এবং সেই জুজুর শিকার তারা নিজেরাই হবে তার প্রমাণ ঘটে গেছে গতকাল সন্ধ্যায়। একজন বিদেশি নাগরিক এ দেশের ক্ষয়িষ্ণু সমাজব্যবস্থার প্রতিফলন হিসেবে জীবন হারিয়েছেন বলেও উল্লেখ করেন বিএনপি এ প্রবীণ নেতা’।

মঈন খান বলেন, আওয়ামী লীগের জুজুর ভয় দেখানোর সুযোগে কোনো স্বার্থান্বেষী মহল বিদেশি নাগরিককে হত্যা করে ফায়দা আদায়ের চেষ্টা করতে পারে। বহির্বিশ্বে দেশের ভাবমর্যাদা ধরে রাখতে অবিলম্বে ইতালীয় নাগরিক হত্যাকা-ের ঘটনায় জড়িতদের খুঁজে বের করার দাবি জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আওয়ামী লীগই ‘জঙ্গি’ জুজুর শিকার হয়েছে: মঈন খান

আপডেট টাইম : ০৬:৩৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫