পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ইতালির নাগরিক খুনের সুষ্ঠু তদন্তের দাবি নেদারল্যান্ডসের

ঢাকা: গুলশানে দুর্বৃত্তের গুলিতে ইতালির নাগরিক তাবেলা সিজার (৫০) খুনের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাস।

মঙ্গলবার দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ হত্যাকান্ডের ঘটনায় নিন্দা জানিয়ে তদন্তের আহবান জানানো হয়। ২০১৫ সালের মে মাসে কাজে যোগ দেওয়া তাবেলা সিজার সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। ফলে সবাই তাকে পছ্ন্দ ও সম্মান করত বলে ওই পোস্টে জানায় ডাচ দূতাবাস। এর আগে সিজার হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন ও ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন।

সোমবার সন্ধ্যায় গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে তাবেলা সিজারকে গুলি করে হত্যা করা হয়। তিনি নেদারল্যান্ডসভিত্তিক এনজিও আইসিসিও-তে প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ইতালির নাগরিক খুনের সুষ্ঠু তদন্তের দাবি নেদারল্যান্ডসের

আপডেট টাইম : ০৬:৩৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫