পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আফগানিস্তানে হাসপাতালে হামলা: যুক্তরাষ্ট্রের দায় স্বীকার

ডেস্ক : আফগানিস্তানের কুন্দুজের হাসপাতালে বিমান হামলার দায় স্বীকার করেছে আমেরিকা। শুক্রবার রাতে চালানো ওই হামলায় নিহত হয়েছেন ৯ জন। এছাড়া ৩৭ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স বলেছে, মার্কিন সেনাবাহিনী শনিবার ওই হামলার দায় স্বীকার করেছে। ডক্টর্স উইথআউট বর্ডার্স পরিচালিত মেডিসিন স্যান্স ফ্রন্টিয়ার্স নামক দাতব্য হাসপাতালে ওই বিমান হামলা চালানো হয়।

অন্যদিকে, আফগানিস্তানে অবস্থানরত মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ওই হামলার কথা নিশ্চিত করেছে। মার্কিন বাহিনী এককভাবে ওই হামলা চালিয়েছে এবং ন্যাটো বিষয়টি খতিয়ে দেখছে বলে তাদের বিবৃতিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, ছয়দিন আগে দেশটির তালেবান বিদ্রোহীরা কুন্দুজ প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ নেয়। যা তালেবানদের ১৪ বছরের আন্দোলনের মধ্যে সবচেয়ে বড় সাফল্য। শহরটি পুনরুদ্ধারে আফগানবাহিনীর স্থল অভিযানের পাশাপাশি বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আফগানিস্তানে হাসপাতালে হামলা: যুক্তরাষ্ট্রের দায় স্বীকার

আপডেট টাইম : ০৭:১৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০১৫