অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘হসনি কুনিও জাপানি নাগরিক নন, তিনি বাংলাদেশি’

ঢাকা : প্রধানমন্ত্রীর শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম রংপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত জাপানি নাগরিক হসনি কুনিও’র কথা উল্লেখ করে বলেন, হসনি কুনিও জাপানি নাগরিক নয়, তিনি বাংলাদেশি এবং তিনি এখানে আলুর ব্যবসা করেন। শনিবার ঢাকা বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের এইচটি ইমাম বলেন, হসনি কুনিও’র সম্পর্কে আমরা ইতোমধ্যে খোঁজ খবর নিয়েছি। তিনি একজন আলুর ব্যবসায়ী এবং বাংলাদেশি নাগরিক।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য শেখ সেলিম বলেন, এটা একটি ষড়যন্ত্র, যারা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সন্তষ্ট নয়, তারাই দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং বাংলদেশকে জঙ্গিরাষ্ট্র বানাতে চিন্তা করে।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে দশটার দিকে রিকশা যোগে রংপুরের মাহিগঞ্জের আলুপাড়া এলাকা পার হচ্ছিলেন হসনি কুনিও। এ সময় মুখোশধারী দুর্বৃত্তরা তার উপর অর্তকিতভাবে গুলি ছোড়ে। তারা তিনজন ছিলেন এবং মোটরসাইকেল যোগে এসেছিলো। আর অন্যরা রাস্তার আশপাশেই ছিল। জাপানের নাগরিককে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। নিহত হসনি ক‍ুনিও’র শরীরের বিভিন্ন অংশে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন জানিয়েছেন, এক বছরের ভিসা নিয়ে বাংলাদেশে আসা জাপানি এই নাগরিক, রংপুরে চারমাস ধরে অবস্থান করছিলেন। শহরের মুন্সীপাড়া এলাকায় তিনি থাকতেন। তবে এ ব্যাপারে পুলিশকে কিছুই জানানো হয়নি বলেও দাবিন তিনি। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

অপরদিকে জাপানি নাগরিক নিহতের ঘটনা পর্যবেক্ষন করছে ঢাকার জাপান দূতাবাস। জাপান দূতাবাসের একজন কর্মকর্তা জানান, আরো তথ্য সংগ্রহ করে এই হত্যাকাণ্ডের বিষয়ে তারা কথা বলবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘হসনি কুনিও জাপানি নাগরিক নন, তিনি বাংলাদেশি’

আপডেট টাইম : ০১:২৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০১৫