অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

ময়মনসিংহ জেলা প্রশাসকের বিরুদ্ধে বিচারকের মামলা

ময়মনসিংহ : ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মোস্তাকীম বিল্লাহ ফারুকীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের আদেশ লঙ্ঘন করে আদালত অবমাননার দায়ে মামলা দায়ের করা হয়েছে। এ মামলাটি দায়ের করেছেন অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালের বিচারক শরীফ এ এম রেজা জাকের।

রোববার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলী আদালতে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনে তিনি এ মামলাটি দায়ের করেন।

আদালত সূত্র জানায়, অর্পিত ১৫৭/২০১২নং মামলার বিচার্য বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য মামলা সংশ্লিষ্ট ৮ (ক) ৭৩-৭৪নং ভিপি মামলার নথি প্রয়োজন হওয়ায় আসামি মোস্তাকীম বিল্লাহ ফারুকীর দফতর হতে নথি তলব করা হয়।

কিন্তু গত ২৮ এপ্রিল এ নথি উপস্থাপনের তারিখ নির্ধারণ করা হলেও ট্রাইব্যুনালের আদেশ মোতাবেক নথি উপস্থাপন না করে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কর্তৃক স্বাক্ষরিত স্মারকে জানানো হয় যে, তলবকৃত ভিপি মামলার নথিটি খুঁজে পাওয়া যাচ্ছে না।

এরপর তিনি ট্রাইব্যুনালের কাছে সময় প্রার্থনা করেন। কিন্তু ৮টি ধার্য তারিখ নির্ধারণ করা হলেও তিনি তলবমতে নথি প্রেরণ করেননি এবং কোনো ব্যাখ্যাও দেননি।’

আরজিতে বলা হয়, মোস্তাকীম বিল্লাহ ফারুকিকে গত ২৩ আগষ্ট তলবকৃত নথিসহ স্বশরীরে ট্রাইব্যুনালে হাজির হবার নির্দেশ দেয়া হয়। কিন্তু তিনি নির্ধারিত তারিখে ট্রাইব্যুনালে নথি জমা দেননি এবং স্বশরীরে ট্রাইব্যুনালে হাজিরও হননি। পরে একটি স্মারকে ফারুকী ট্রাইব্যুনালকে জানান তার দফতরের মুভমেন্ট রেজিষ্ট্রারে ওই নথির বিষয়ে কোনো এন্ট্রি না থাকায় তিনি নথির বিষয়ে কিছু বলতে পারবেন না।

ফলশ্রুতিতে ট্রাইব্যুনালের আদেশ লঙ্ঘন করায় অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালের বিচারক শরীফ এ এম রেজা জাকের নিজেই বাদী হয়ে জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকির বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহ জেলা প্রশাসকের বিরুদ্ধে বিচারকের মামলা

আপডেট টাইম : ০১:৪১:১১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০১৫