পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘গোহত্যার’ গুজবে মুসলিমদের ওপর হামলা, গ্রেফতার ২১

ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে আবারো গরু জবাইয়ের গুজব ছড়িয়ে দাঙ্গা বাঁধানোর ঘটনায় ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মৈনপুরী জেলায় প্রায় ৫০০ লোক লাঠিসোঁটা নিয়ে ওই হামলা চালায়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও অনেকগুলি দোকান জ্বালিয়ে দেয়া হয়েছে। পুলিশের দুটি গাড়ির ওপরেও আক্রমণ করা হয়েছে। পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ব্যবহার করে।

তবে কর্মকর্তারা বলছেন, আসলে গরুটিকে জবাই করা হয়নি, সেটি আগেই মারা গিয়েছিল এবং তার চামড়া ছাড়িয়ে নেয়া হচ্ছিল।

এর দু সপ্তাহ আগে এরকমই এক গুজব ছড়িয়ে হিন্দুত্ববাদীরা পিটিয়ে হত্যা করেছিল উত্তরপ্রদেশ রাজ্যের ৫০ বছর বয়সী এক মুসলমান ব্যক্তিকে।

ভারতশাসিত কাশ্মীরেও গরু জবাইয়ের বিরুদ্ধে হিন্দুত্ববাদী সংগঠনগুলি লাগাতার বিক্ষোভ চালাচ্ছে।

অন্যদিকে ভারতে ধর্মীয় সম্প্রীতি ক্রমশ ভেঙ্গে পড়ছে আর মুক্ত চিন্তার ওপরে আক্রমণ বেড়ে চলেছ– এই অভিযোগ তুলে গত কয়েকদিনে ৫ জন খ্যাতনামা সাহিত্যিক তাঁদের সরকারি খেতাব ফিরিয়ে দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো এ নিয়ে অনেকদিন চুপ করে থাকার পরে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার কথা বলেছেন।

সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘গোহত্যার’ গুজবে মুসলিমদের ওপর হামলা, গ্রেফতার ২১

আপডেট টাইম : ০১:২৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০১৫