অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘বিদেশি হত্যায় খালেদাকে জড়ানো হাস্যকর’

ঢাকা : বিদেশি নাগরিক হত্যার সঙ্গে বিএনপি ও খালেদা জিয়াকে জড়িয়ে দেওয়া সরকারপক্ষের বক্তব্যকে ‘হাস্যকর’ আখ্যা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এই মন্তব্য করেন।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে ১৯৯০ সালে নিহত নাজিরউদ্দিন জেহাদের ২৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ ওই আলোচনার আয়োজন করে।

নজরুল ইসলাম খান বলেন, যাঁরা এখন ক্ষমতায় আছেন তাঁরা দেশের মানুষকে মূর্খ ভাবেন কি না জানি না, কিন্তু তাঁরা অবিশ্বাস্য সব কথা বলেন। জামায়াতের সঙ্গে জড়িয়ে বিএনপি সম্পর্কে কোনো না কোনো কথা বলতেই হবে। বিদেশ থেকে ফিরে এসে কোনো খবর না নিয়েই প্রধানমন্ত্রী বললেন যে, বিদেশি হত্যার সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত।

হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জড়ানোর সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, কথায় কথায় প্রতিপক্ষকে জঙ্গি বা জঙ্গি সমর্থক বা উসকানিদাতা ইত্যাদি বলে চিহ্নিত করার চেষ্টা করতে করতে বাংলাদেশকে সারা বিশ্বের সামনে প্রশ্নবোধক করে রাখা হয়েছে। সরকার যেকোনো উপায়ে বিএনপিকে হেয় করার চেষ্টায় থাকে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘বিদেশি হত্যায় খালেদাকে জড়ানো হাস্যকর’

আপডেট টাইম : ০১:৪০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০১৫