অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমনিরহাটে বিজিবি-বিএসএফ মুখোমুখি

লালমনিরহাট : লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে সদস্য বাড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রেড এ্যালাট জারি করেছে।

দুর্গাপুর সীমান্তে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েনের জন্য সার্চ লাইট দিয়ে নজরদারি শুরু হয়। খবর পেয়ে বিজিবি ওই সীমান্তে রেডএলার্ট জারি করে। এতে আতঙ্কিত হয়ে লোকজন বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছে।

লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক কর্নেল বজলুর রহমান হায়াতির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে রাত ১২ টার সময় জানান, ‘আমি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। এ বিষয়ে পরে কথা হবে।’

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান প্রামানিক জানান, সীমান্তে বিএসএফ শক্তি বৃদ্ধি করেছে। মুখোমুখি অবস্থানে আছে বিজিবি। তাই লোকজন আতঙ্কে সরে আসছে।

আদিতমারী থানার ওসি তদন্ত মো. আব্দুস সোবাহান জানান, বিজিবি’র পক্ষ থেকে রেডএলার্ট জারির কথা তাদের জানানো হয়েছে।

দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামের হোসেন আলী বলেন, ‘সন্ধ্যার পর থেকে বিএসএফ লাইট মেরে নজরদারি করায় আমরা বাড়ি ছেড়ে নিরাপদে সরে এসেছি।’

প্রসঙ্গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিএসএফের গুলি বর্ষণের ঘটনায় ১ জন নিহত ও নারীসহ ৪ জন বাংলাদেশী গুলিবিদ্ধ হয়েছেন। ওই রাতে উপজেলার দুর্গাপুর সীমান্তে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি ঘটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার ভোরে রহিম (৩৩) নামে একজনের মৃত্যু হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

লালমনিরহাটে বিজিবি-বিএসএফ মুখোমুখি

আপডেট টাইম : ০২:০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০১৫