অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

‘ঔপনিবেশিক আইনের মাধ্যমে আধুনিক কল্যাণকর রাষ্ট্র গঠন সম্ভব নয়’

সাতক্ষীরা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হা বলেছেন, আমাদের দেশের অনেক আইনেই মরিচা ধরেছে। ১৮৬০ সালের ঔপনিবেশিক আইনের মাধ্যমে আধুনিক কল্যাণকর রাষ্ট্র গঠন সম্ভব নয়। এসব সিআরপিসি আইনের ৪০ ভাগই অকার্যকর হয়ে পড়েছে।

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি দৃঢ়তার সাথে ঘোষণা করছি বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বর্তমানে বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের কোন চাপ নেই। আইনের দৃষ্টিতে বিচারপ্রার্থী বিচারপ্রার্থীই। কে বিএনপি, কে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি অথবা জামায়াত এটা বিচারকের কাছে মুখ্য বিষয় নয়।

তিনি বলেন, বর্তমানে চলমান বিচার বিভাগের সংস্কার হলে জনগণের আস্থা ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবুল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ জোয়ার্দ্দার আমিররুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এস এম হায়দার আলী, পিপি এড. ওসমান গনি, জিপি এড. গাজী লুৎফর রহমান প্রমুখ। এর আগে মঙ্গলবার সকালে সাতক্ষীরা আদালতের বিচারিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

প্রধান বিচারপতি সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছান। সেখানে অনুষ্ঠিত বিচার বিভাগীয় সম্মেলনে তিনি বলেন, আমাদের দেশের অনেক আইনেই মরিচা ধরেছে। ১৮৬০ সালের ঔপনিবেশিক আইনের মাধ্যমে আধুনিক কল্যাণকর রাষ্ট্র গঠন সম্ভব নয়।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

‘ঔপনিবেশিক আইনের মাধ্যমে আধুনিক কল্যাণকর রাষ্ট্র গঠন সম্ভব নয়’

আপডেট টাইম : ০২:২২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০১৫