অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিএনপি নেতার মন্তব্য অন্যায়, অযৌক্তিক ও অপ্রত্যাশিত

ঢাকা: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমান একটি দৈনিকে (১৭ অক্টোবর প্রকাশিত) দেয়া সাক্ষাৎকারে জামায়াতে ইসলামী সম্পর্কে করা মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াত।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ গণমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদ জানান।

তিনি বলেন, মাহবুবুর রহমান জামায়াতে ইসলামী সম্পর্কে যে ধরনের বিরূপ মন্তব্য করেছেন তা অন্যায়, অযৌক্তিক ও অপ্রত্যাশিত। জামায়াতে ইসলামী সম্পর্কে বিএনপি নেতার মন্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তা ২০ দলীয় জোটের ঐক্যের পরিপন্থী এবং জাতীয় স্বার্থ বিরোধী বলেও উল্লেখ করেন তিনি।

হামিদুর রহমান আযাদ বলেন, মাহবুবুর রহমানের মনে জামায়াতে ইসলামী সম্পর্কে নানা প্রশ্ন থাকলেও জনগণের মধ্যে কোন নেতিবাচক ধারণা নেই।

“সরকার যদি মনে করে জামায়াত জঙ্গি সংগঠন, তাহলে তাকে বেআইনি করছেন না কেন? আমরা এ ব্যাপারে সমর্থন করতেও পারি।” মর্মে মাহবুবুর রহমান যে মন্তব্য করছেন তা উস্কানিমূলক এবং ২০ দলীয় জোটের ঐক্যের পরিপন্থী। ২০ দলীয় জোটের শরীক দলের একজন নেতা হয়ে তিনি এ ধরনের স্ববিরোধী মন্তব্য করতে পারেন না। সরকারের এজেন্ট হিসেবে যারা ২০ দলীয় জোট ভাঙতে চায় তারাই এ ধরনের আত্মঘাতি বিরূপ মন্তব্য ছুড়ে দিতে পারেন।

২০ দলীয় জোটে থেকে এ ধরনের জাতীয় স্বার্থ বিরোধী মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বিএনপি নেতা মাহবুবুর রহমানের প্রতি আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বিএনপি নেতার মন্তব্য অন্যায়, অযৌক্তিক ও অপ্রত্যাশিত

আপডেট টাইম : ০১:৫০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০১৫