পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক

জনপ্রশাসন ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিকেল পর্যন্ত দুদকের চিঠি পায়নি

বাংলার খবর২৪.কম:secretaret ভূয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিলের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাঠানো সেই চিঠি পায়নি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত এই চিঠি পৌছায়নি মন্ত্রণারয়ের গ্রহন শাখায়। অভিযোগ ওঠার পর তদন্ত করে সোমবার চারজন সচিব ও একজন যুগ্ম সচিবের মুক্তিযোদ্ধা’র সনদ বাতিল করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে এই সুপারিশ করে সোমবার চিঠি পাঠায় দুদক।

মঙ্গলবার বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক প্রাইমনিউজ.কম.বিডি’র এই প্রতিবেদককে বলেন, ‘দুদক তদন্ত করে আমাদের সুপারিশ মূলক চিঠি পাঠিয়েছে বলে পত্রিকায় দেখেছি। কিন্তু সেই চিঠি আমরা এখনও পাইনি। চিঠি পাওয়ার পর মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এ বিষয়ে প্রাইমনিউ.কম.বিডিকে বলেন, দুদকের সুপারিশ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রনালয় এখনো পায়নি। আমি গ্রহন শাখা থেকে জানতে চেয়েছিলাম। তারা আমাকে এ তথ্য জানিয়েছে। সুপারিশ এলে বিধি মোতাবেক উদ্যোগ নেওয়া হবে।

ভূয়া মুক্তিযোদ্ধার সনদ নেওয়া চার সচিবরা হলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এম.এম নিয়াজ উদ্দিন মিঞা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী (ওএসডি) সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ.কে.এম আমির হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান (বর্তমানে প্রতিমন্ত্রী মর্যাদায় বেসরকারীকরণ কমিশনের চেয়রম্যান) ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আবুল কাসেম তালুকদার (ওএসডি)।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে যারা ভুল তথ্য দিয়ে চাকরির মেয়াদ বাড়িয়েছেন, এই মন্ত্রণালয় এরই মধ্যে তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে। এ পর্যন্ত ১৮২ জন সরকারি কর্মকর্তার সনদ বাতিল করা হয়েছে। তবে শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

Tag :

ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী

জনপ্রশাসন ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিকেল পর্যন্ত দুদকের চিঠি পায়নি

আপডেট টাইম : ০১:২৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০১৪