পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

রাজবাড়ীতে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

রাজবাড়ী: জমিজমা নিয়ে বিরোধের জেরে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকায় বিপুল হাওলাদার (২৫) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিপুল রাজবাড়ী সরকারি কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) ২য় বর্ষের ছাত্র ছিল।

শুক্রবার রাত ১০টার দিকে ওই কলেজ ছাত্রের নিজ বাড়ির সামনে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে। পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিক রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আজাহারুল ইসলাম মৃত ঘোষণা করেন।

বিপুল সজ্জনকান্দা (আম বাবুর বাড়ি) এলাকার জয়নাল হাওলাদারের ছেলে।

নিহতের চাচা আলম হাওলাদার বলেন, ‘বিপুল ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে পড়াশোনার খরচ চালাত। রাত সাড়ে ৯টার দিকে বিপুল অটোরিকশা নিয়ে শহরের হরিসভা মন্দির এলাকায় যায়। এ সময় প্রতিবেশী মিথুন ও তার সঙ্গীরা বিপুলের কাছ থেকে জোর করে ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। বিপুল বাড়িতে এসে ঘটনাটি জানালে তার মা মিথুনের মায়ের কাছে বিচার দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিথুন রাত ১০টার দিকে দলবল নিয়ে বিপুলের ওপর হামলা চালায়।’

বিপুলের ফুপু নাছিমা বেগম জানান, ৩-৪ দিন আগে তাদের বাড়ির জমি মাপামাপি হয়। এ সময় মিথুনদের সঙ্গে বিপুলের কথা কাটাকাটি হয়। এর জেরেই মিথুনরা বিপুলকে হত্যা করেছে। পুলিশের কাছে এ হত্যার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছেন তিনি।

এদিকে বিপুল হত্যার খবর শুনে রাজবাড়ী সদর হাসপাতালে ছুটে যান জেলা পুলিশ সুপার জিহাদুল কবির ও সদর থানার ওসি আওলাদ হোসেন।

পুলিশ সুপার জিহাদুল কবির সাংবাদিকদের জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে। হত্যাকারীদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রাজবাড়ীতে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

আপডেট টাইম : ০১:২৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০১৫