অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ : তোফায়েল

চট্টগ্রাম : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অভিযোগ করেছেন, ‘যারা অর্থনীতি আর রাজনীতিতে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে পারেনি তারা এখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে তাজিয়া মিছিলের মতো একটি ধর্মীয় অনুষ্ঠানে বোমা হামলা চালিয়েছে’

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন মাথা উচুঁ করে এগিয়ে যাচ্ছে। সকল খাতে আশপাশের অন্যান্য দেশের চেয়ে এগিয়ে রয়েছে। অর্থনৈতিকভাবে পাকিস্তান এবং সামাজিকভাবে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। নারীর ক্ষমতায়নের জন্যও পুরস্কার পাচ্ছে দেশ।’

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে রবিবার বিকেলে নবম আন্তর্জাতিক উইমেন্স এসএমই এক্সপো বাংলাদেশ-২০১৫’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরুন মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং মহিলা সংসদ সদস্য ওয়াসেকা আয়েশা খান এমপি।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘আশুরার মিছিলে একজনকে মেরে, পঞ্চাশ-ষাটজনকে আহত করা হয়েছে। দুই বিদেশীকে মারা হয়েছে, যারা আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়েছে, যারা রাজনীতিকে বাধাগ্রস্ত করতে পারেনি, অর্থনীতিকে বাধাগ্রস্ত করতে পারেনি, তারা দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই আমাদের অগ্রগতিকে ব্যাহত করতে পারবে না।’

উইমেন্স এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ঘোষণা দেন, বিদেশে রফতানির জন্য মহিলা উদ্যোক্তাদের পাঁচ লাখ টাকা পর্যন্ত ছয় শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। এ ছাড়া বিদেশের কোনো মেলায় অংশ নিলে ৫০ শতাংশ পর্যন্ত খরচ রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বহন করবে।

এর আগে, রোববার বিকেল ৩টার দিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রদীপ জ্বালানোর মাধ্যমে মাসব্যাপী মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরুন মালেক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুস ছালাম, এফবিসিসিআই’র পরিচালক মনোয়ারা হাকিম আলী, বিজিএমই’র প্রথম সহ-সভাপতি মঈনুদ্দিন মিন্টু, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিজানুর রহমান জোতদার প্রমুখ। পরে মন্ত্রীসহ অতিথিরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ : তোফায়েল

আপডেট টাইম : ০৫:১৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০১৫