পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘বর্তমান সংসদ পুতুল নাচের নাট্যশালা’

ঢাকা: বর্তমান সংসদকে পুতুল নাচের ‘নাট্যশালা’ বলে আখ্যায়িত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

রোববার দুপুরে ধানমন্ডি কার্যালয়ে দশম জাতীয় সংসদের দ্বিতীয় থেকে ষষ্ঠ অধিবেশন নিয়ে ‘পার্লামেন্ট ওয়াচ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংস্থাটি এই মত দেয়।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সংসদের অধিবেশন যখন চলে তখন আমাদের কাছে পুতুল নাচের নাট্যশালার মতো মনে হয়। ক্ষমতাসীন দলের একচ্ছত্র আধিপত্য দাঁড়িয়েছে জাতীয় সংসদে।’

তিনি বলেন, ‘সংসদীয় আচরণ সার্বিকভাবে হতাশাব্যঞ্জক। দশম সংসদে আগের তুলনায় সরকার দলীয়দের মধ্যকার পারস্পরিক ‘প্রশংসার’ পরিমাণ বেড়েছে ১২গুণ। সেই সঙ্গে রাজনৈতিক এক জোটের সমালোচনা বেড়েছে ৯ গুণ। এসব জায়গায় স্পিকারেরও দায়িত্বেও ঘাটতি দেখা গেছে।’

ড. ইফতেখার বলেন, ‘বিধি অনুসারে সংসদীয় কমিটিগুলোর মাসে একটি করে বৈঠক করার কথা থাকলেও গত এক বছরে সংসদীয় কমিটির বৈঠক হয়েছে মাত্র চারটি।’

এক প্রশ্নের জবাবে তিনি সংসদীয় বিরোধী দলের সমালোচনা করে বলেন, ‘আমাদের সংসদের বর্তমান ‘কথিত বিরোধী দল’ বিরোধী দলের ভূমিকা পালন করছে না। তাদের কথিত বিরোধী দল বলছি এ কারণে যে, তাদের দায়িত্ব ও অবস্থান এখনো স্পষ্ট নয়।’

টিআইবি নির্বাহী বলেন, ‘দশম সংসদ নির্বাচন আসলেই বিতর্কিত। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সব দলের অংশগ্রহণ ছাড়া কার্যত নির্বাচন হয় না। ফলে ওই নির্বাচনকে বিতর্কিতই বলতে হবে।’

তিনি বলেন, ‘যখন সরকার বিতর্কের ঊর্ধ্বে নির্বাচন দিতে পারবে তখন আমরা সুষ্ঠু নির্বাচন বলব।’

সংবাদ সম্মেলনে ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন যৌথভাবে উপস্থাপন করেন গবেষক ফাতেমা আফরোজ, মোর্শেদা আক্তার এবং জুলিয়েট রোজেটি।

এ সময় উপস্থিত ছিলেন- টিআইবির উপ-নির্বাহী পরিচালক ড. সুমাইয়া খায়ের এবং পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

‘বর্তমান সংসদ পুতুল নাচের নাট্যশালা’

আপডেট টাইম : ০৬:৪০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০১৫