
ঢাকা: হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোন প্রকার এলার্ট জারি করা হয়নি । তা সত্ত্বেও কোন কোন টিভি চ্যানেল ও অন-লাইন গণমাধ্যমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রেড এলার্ট জারি করা হয়েছে মর্মে সংবাদ প্রচার করা হচ্ছে । বিষয়টি জন মনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে । বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে। এতে আরো বলা হয়, প্রকৃতপক্ষে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বিন্যস্ত’ করতে এবং সংস্কার ও মেরামত কাজ সম্পাদন করার জন্য সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশ ¯’গিত রাখা হয়েছে ।
বাংলার খবর ডেস্ক : 















