পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

অসামাজিক কাজে লিপ্ত আওয়ামী লীগ নেতার মোটরসাইকেল ফেলে পলায়ন

পার্বতীপুর: দিনাজপুরের পার্বতীপুরে এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সর্ম্পক স্থাপন করে পার্বতীপুর পৌর সভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জোবায়দুর রহমান। অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় তাকে হাতেনাতেই আটক করে ওই গৃহবধূর স্বামী ও তার প্রতিবেশীরা। আটকের পর সে লোহার রড দিয়ে কয়েকজনকে পিটেয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও তার ব্যবহৃত বাজাজ সিটি-১০০ মোটরসাইকেলটি আটক করে গ্রামবাসী।

রোববার রাতে পার্বতীপুর উপজেলা পরিষদ কার্যালয়ের পার্শ্ববর্তী পশ্চিম হুগলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারপিটের ঘটনায় সোহরাব হোসেন (৪০) নামে এক ট্যাংকলরী শ্রমিক গুরুতর আহত হন। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, মৃত রফিক উদ্দিন ওরফে ব্যাঙ্গা মাষ্টারের পুত্র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা এটিএম জোবায়দুর রহমান জবা বর্তমানে পার্বতীপুর শহরের গুলশান নগর মহল্লায় বসবাস করেন। তার গ্রামের বাড়ী হুগলী পাড়ায়। মাছ চাষের ব্যাবসা থাকায় পার্বতীপুর গড়ে তোলা একটি কুঁড়ে ঘরে সে প্রায় সময় কাটাত।

গ্রামবাসীর অভিযোগ, দির্ঘদিন যাবত সে গ্রামের সহজ সরল গৃহবধূদের ফুঁসলিয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপন করে। এ নিয়ে গ্রামের কয়েকটি পরিবার ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে। কিন্তু সে প্রভাবশালী ব্যক্তি হওয়ায় কেউ তার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় না। গতকাল রোববার রাতেও মোটরসাইকেলে করে সে পুকুর পাহারা দেয়ার কথা বলে পুকুর পাড়ের কুঁড়ে ঘরে যায়। রাত ১২ টার দিকে পার্বতীপুর ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সদস্য ও ওই গ্রামের আব্দুস সালাম এর স্ত্রী আঞ্জুআরার সঙ্গে অনৈতিক কার্যকালাপে লিপ্ত হয়। টের পেয়ে গ্রামবাসী তাদের হাতে নাতে আটক করে। এ ঘটনা জানতে পেরে গৃহবধূ আঞ্জুআরার স্বামী আ. সালাম, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সিদ্দিক, শ্রমিক সোহরাব আলী, মামুনুর রশিদ ও মিন্টু মিয়া ঘটনাস্থালে উপস্থিত হন। অবস্থা বেগতিক দেখে আটক আওয়ামী লীগ নেতা লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে মোটরসাইকেলটি ফেলে রেখে পালিয়ে যায়।

আহত সোহরাব মোবাইল ফোনে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলমকে ঘটনার বিষয়ে অবহিত করেছেন বলে শীর্ষ নিউজের প্রতিবেদককে জানান। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, ঘটনাটি আমি জেনেছি, মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

অসামাজিক কাজে লিপ্ত আওয়ামী লীগ নেতার মোটরসাইকেল ফেলে পলায়ন

আপডেট টাইম : ০৫:১৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০১৫