পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

শাশুড়ি ও শ্যালিকাকে পুড়িয়ে হত্যা: ৭ দিনেও আটক হয়নি ঘাতক

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফারাশপুর গ্রামে পেট্রোল ঢেলে শাশুড়ি তাসলিমা বেগম (৪৫) ও ১৮ মাস বয়সী শিশু শ্যালিকাকে পুড়িয়ে হত্যার ৭দিন অতিক্রম হলেও পুলিশ এখন ঘাতক জামাই কামাল হোসেনকে আটক করতে পারেনি।

ঘটনার পর থেকে কামাল, তার মা ও বোন ঘরে তালা লাগিয়ে পালিয়ে গেছে। পুলিশ বলছে আটকের জন্য অভিযান চলছে।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) জহির উদ্দিন জানান, তারা ঘটনার দিনেই যশোর সদর উপজেলার লেবুতলার আগ্রাইল গ্রামে অভিযান চালায়। কিন্তু কামালসহ তার পরিবারের লোকজনকে পাওয়া যায়নি। ঘরে তালা দিয়ে উধাও তারা। পুলিশ তাদের আটকের চেষ্টা করছে।

ওসি জহির উদ্দিন আরো জানান, এ ঘটনায় নিহত তামলিমা বেগমের ছেলে টনি বিশ্বাস বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তিনি আরো জানান, পুলিশের প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে ঘটনার দিন কামাল হোসেনসহ ২/৩জন ব্যক্তি উপজেলার ফারাশপুর গ্রামে অবস্থান করছিল এবং তারাই ঘরের জানালা দিয়ে পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় শাশুড়ি তাসলিমা বেগম, শালিকা তাসমিয়া অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আহত হন নজরুল ইসলাম ওরফে চাদ আলী ও উর্মি খাতুন।

উল্লেখ্য ২০ অক্টোবর মঙ্গলবার ভোর রাতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফরাসপুর গ্রামে যৌতুকের দাবিতে জামাই কামাল শেখ ঘুমিয়ে থাকা স্ত্রী উর্মি খাতুনকে হত্যা করতে গিয়ে শাশুড়ি তাসলিমা বেগম (৪৫) ও শ্যালিকা তাসমিয়া (১৮ মাস) কে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

শাশুড়ি ও শ্যালিকাকে পুড়িয়ে হত্যা: ৭ দিনেও আটক হয়নি ঘাতক

আপডেট টাইম : ০৫:২১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০১৫