অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

‘অতি-প্রতিক্রিয়া’ দেখাবেন না: কূটনীতিকদের বাণিজ্যমন্ত্রী

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের বিদেশি নাগরিক হত্যা নিয়ে ‘অতি-প্রতিক্রিয়া’ না দেখাতে বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ।

আজ বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকায় নবনিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ইয়াসোজা গুনাসেকারার সঙ্গে বৈঠকের পরে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘দুজন বিদেশি নাগরিক হত্যা হয়েছে। আমি কূটনীতিকদের এ বিষয়ে অতি রিঅ্যাকশন (অতি-প্রতিক্রিয়া) দেখাতে না করেছি। কারণ, এতে দুষ্কৃতকারীর উৎসাহিত হয়। তারা মনে করে, বিদেশি মারলে বেশি খবর প্রকাশিত হয়।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আইএস বলে কিছু নেই। কাজগুলো করেছে জামাত-শিবিরের লোক।’ তিনি বলেন, আন্দোলন ও জঙ্গি হামলা চালিয়ে কিছু করতে না পেরে তারা বিদেশি নাগরিকদের হত্যা করেছে। ইতালি ও জাপানের নাগরিককে হত্যা, তাজিয়া মিছিলের প্রস্তুতিতে বোমা হামলা এগুলো একসূত্রেই গাঁথা।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির প্রতিবেদন প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘আমি আজ পর্যন্ত তাদের কোনো প্রশংসা সূচক প্রতিবেদন দেখিনি। আমরা নিম্নমধ্যম আয়ের দেশ থেকে উচ্চ মধ্যম আয়ের দেশের দিকে যাচ্ছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা পর্যন্ত আমাদের তারিফ করে। কিন্তু টিআইবির কাছ থেকে সে ধরনের কিছু শোনা যায় না। টিআইবি কোনো রাজনৈতিক দল নয়। কিন্তু জাতীয় সংসদে বিএনপির নাম কতবার উচ্চারিত হয়, সেগুলো নিয়েও কথা বলে টিআইবি। অবস্থাদৃষ্টে মনে হয়, টিআইবি বিএনপির অঙ্গসংগঠনে পরিণত হয়েছে। টিআইবি একটি গবেষণা সংস্থা। কিন্তু অনেকে প্রশ্ন তোলে তারা গবেষণায় এত টাকা কোথায় পায়?’

টিআইবি বিএনপির আমলে যা করত এখনো তাই করছে, টিআইবির কাজের ধরনে তো কোনো পরিবর্তন আসেনি, সাংবাদিকেরা এ বিষয়টি তুলে ধরলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পরিবর্তন তো একটু হয়েছে। তারা গবেষণা করেছে, কোথা থেকে এত টাকা পেল? সংসদে কোরাম সংকট বললেই হয়ে গেল? টিআইবি মধ্যবর্তী নির্বাচনের জন্য কাজ করছে, যা কখনোই হবে না।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

‘অতি-প্রতিক্রিয়া’ দেখাবেন না: কূটনীতিকদের বাণিজ্যমন্ত্রী

আপডেট টাইম : ১১:৪১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫