অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

উন্নয়নে সহযোগিতার আশ্বাস বিশ্ব ব্যাংকের

ঢাকা: বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে বিশ্ব ব্যাংক যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। যদিও ইতিপূর্বে দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতু নির্মাণ প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছিল সংস্থাটি।

আজ মঙ্গলবার পরিকল্পনামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ মার্টিন রামা। এসময় বাংলাদেশের চাহিদা অনুযায়ী বিশ্ব ব্যাংক সহায়তা দেবে বলে আশ্বাস দেন তিনি।

শেরেবাংলা নগরের দপ্তরে বৈঠকের পর মার্টিন রামা সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের অর্থনীতি ধারাবাহিকভাবে উন্নতি করছে। পদ্মাসেতুর মতো বা তারচেয়েও বড় প্রকল্প আসছে। সেসব প্রকল্পে আমরা যুক্ত হতে আগ্রহী।”

২৯০ কোটি ডলারের এ প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেয়ার কথা ছিল। এছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি ও আইডিবি ১৪ কোটি ডলার দেয়ার জন্য চুক্তি করেছিল সরকারের সঙ্গে।

এরপর দুর্নীতির অভিযোগ তুলে সংস্থাটি সরে দাঁড়ালে মন কষাকষির এক পর্যায়ে নিজেদের অর্থে প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেয় বাংলাদেশ সরকার।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, “পদ্মাসেতু নির্মাণ প্রকল্পে এখন বিশ্ব ব্যাংক আসতে চাইলেও আমরা আর নিতে পারব না।” মার্টিন রামাকে উদ্ধৃত করে পরিকল্পনামন্ত্রী বলেন, “সংস্থাটি আগামী বছর বাংলাদেশের সঙ্গে ১১টি উন্নয়ন প্রকল্পের জন্য ১৭০ কোটি ডলারের ঋণ চুক্তি করবে। বিশ্ব ব্যাংকের কাছে বাংলাদেশের অবকাঠামো, সড়ক, কানেক্টিভিটি, বিদ্যুৎ, গ্যাসসহ প্রয়োজনীয় খাতে সহায়তা চেয়েছেন বলেও জানান কামাল।

বিশ্বব্যাংকের অর্থায়নে বর্তমানে দেশে ৩৬টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এছাড়া জাতিসংঘসহ আরও কিছু সংস্থার সঙ্গে যৌথভাবে ট্রাস্ট ফান্ডের মাধ্যমে আরও ২৪টি প্রকল্প চলমান।

বিদেশি সহায়তায় দেশে যেসব উন্নয়ন কর্মকা- পরিচালিত হচ্ছে তার ২৯ শতাংশই বিশ্ব ব্যাংকের অর্থায়নে। সংস্থাটি এ পর্যন্ত ঋণ ও অনুদান মিলে ২ হাজার ২২৭ কোটি ডলারের সহায়তা চুক্তি করেছে। এর মধ্যে গত পাঁচ বছরেই ৯০০ কোটি ডলারের চুক্তি সম্পাদিত হয়।

আগামী বছরের জন্য তালিকাভুক্ত ১১ প্রকল্পের অন্যতম হচ্ছে- ৬০ কোটি ডলারের ‘রিভার ব্যাংক ইম্প্র্রুভমেন্ট প্রজেক্ট’, ২৫ কোটি ডলারের ‘ঘোড়াশাল বিদ্যুৎ ৪র্থ ইউনিটের রিপাওয়ারিং প্রজেক্ট’, ১৭ কোটি ৭০ লাখ ডলারের ‘ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল টেকনিক্যাল প্রোগ্রাম’, ১৭ কোটি ৬০ লাখ ডলারের ‘সিদ্দিরগঞ্জ পাওয়ার প্রজেক্ট’ এবং ১২ কোটি ডলারের ‘রিজিওনাল কানেক্টিভিটি প্রজেক্ট’।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

উন্নয়নে সহযোগিতার আশ্বাস বিশ্ব ব্যাংকের

আপডেট টাইম : ১২:১৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০১৫