পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিরাপত্তা হুমকিতে দেশ ছাড়লেন গণজাগরণ কর্মী শাম্মী

ঢাকা : একের পর এক ব্লগার হত্যা এবং এ বিষয়ে সরকারের অনীহার প্রতিবাদ করে আসছি। আর মৌলবাদীরা তো সেই কবে থেকেই চিহ্নিত করে রেখেছে। গত কয়েক মাস ধরে যেভাবে ব্লগারদের হত্যা করা হচ্ছে তাতে এখন মোবাইল এবং ফেসবুক ব্যবহার করতেও অজানা শঙ্কা কাজ করছে। তবে আমি দেশ ছাড়তে চাই না’। এমনটাই বলেছিলেন গণজাগরণ মঞ্চের কর্মী শাম্মী হক। কিন্তু শেষ পর্যন্ত দেশ ছাড়তে হলো তাকে।ক্রমাগত হুমকি আর অজানা আতঙ্ক নিয়ে প্রতিবাদ মুখর শাম্মী হক জার্মানীতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন।

নিজের ফেসবুকে লিখেছেন , “ধন্যবাদ আমার সকল বন্ধু ও শত্রুদের। ধন্যবাদ যারা বিপদের দিনে পাশে ছিলো, ধন্যবাদ সে সকল বন্ধুদেরও যারা আমার সংকটময় মুহুর্তে তাদের হাত গুটিয়ে নিয়েছিলো। ধন্যবাদ বাংলাদেশের পুলিশ প্রশাসনককে যারা গত দু মাস ধরে আমাকে নিরাপত্তা দিয়েছিলো। প্রবাস জীবনকেই বেছে নিতে হয়েছে। এর বিকল্প আর কিছু ছিল না।”
গত ২৭ আগষ্ট ধানমন্ডি এলাকায় দুই যুবক তাকে অনুসরণ করলে তিনি মোহাম্মদপুর থানায় জিডি করেছিলেন। ২০১৩ সালে শাহবাগ আন্দোলনের সময় থেকেই গণজাগরণ মঞ্চের প্রতিটি কর্মসূচিতে রাজপথে দেখা গেছে শাম্মী হককে।

ব্লগে লেখালেখির চেয়ে মানবতাবিরোধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের হয়ে রাজপথে সরব থাকা, মৌলবাদ এবং ব্লগার হত্যার প্রতিবাদে সোচ্চার থাকাতেই লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বলে জানিয়েছিলেন গণজাগরণ মঞ্চের কর্মী শাম্মী হক।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নিরাপত্তা হুমকিতে দেশ ছাড়লেন গণজাগরণ কর্মী শাম্মী

আপডেট টাইম : ০২:৩৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০১৫