অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শমসের মবিন অবসরে যাওয়ায় বিএনপিতে কোনো প্রভাব পড়বে না: ফখরুল

সিলেট : শমসের মবিন চৌধুরীর রাজনীতি থেকে অবসরে যাওয়ার ঘটনায় বিএনপিতে কোনো প্রকার প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দুপুরে সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি একটি বিশাল দল। এখানে হাজার হাজার নেতা তৈরি হয়। একজনের ওপর কখনো দল নির্ভর করে না। সুতরাং শমসের মবিন চৌধুরীর পদত্যাগে দলের কিছুই হবে না।’

এর আগে বিমানযোগে দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট পৌঁছান মির্জা ফখরুল। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতে যান।

মাজার জিয়ারতের পর তিনি সেখানে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব চৌধুরী, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর মির্জা ফখরুল হযরত শাহ পরাণ (রহ.)- এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন। বিকেলে তিনি জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে ঢাকা ফিরবেন বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

শমসের মবিন অবসরে যাওয়ায় বিএনপিতে কোনো প্রভাব পড়বে না: ফখরুল

আপডেট টাইম : ০২:৪৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০১৫