পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সরকার সন্ত্রাসীদের নিরাপত্তা দিচ্ছে : আনু মুহাম্মদ

ঢাকা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, সরকার আজ জনগণের নিরাপত্তা না দিয়ে সন্ত্রাসীদের নিরাপত্তা দিচ্ছে। জনগণকে নিরাপত্তা দিতে পারছে না বলেই বার বার মুক্তমনা লেখকদের খুন হতে হচ্ছে।

আজ রোববার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত এক মানববন্ধনে অংশ নিয়ে এ কথা বলেন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।

শনিবার জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যা, প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, লেখক ও ব্লগার রণদীপম বসু ও তারেক রহিমকে কুপিয়ে জখম করার প্রতিবাদে ‘কবি-লেখক-চিন্তক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা এই হত্যাকাণ্ড এবং হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত খুনিদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মামুন অর রশিদের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক খালেদ হোসাইন, অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক মো. শামছুল আলম, অধ্যাপক শরিফ উদ্দিন, অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, অধ্যাপক আমিনুল ইসলাম দুর্জয়, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক সুফী মোস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক সৈয়দ মঈনুল আলম নিজার, হিমেল বরকত প্রমুখ।

এর আগে দীপন হত্যার প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে অমর একুশের পাদদেশে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি জোবায়ের টিপু বলেন, একের পর এক মুক্তমনা চিন্তাশীল লেখকদের হত্যা করা হলেও প্রশাসন বরাবরই নির্বাক থেকে যাচ্ছে। সরকার ও বিরোধী পক্ষ একে অপরের ওপর দোষারোপ করতে ব্যস্ত, কিন্তু প্রকৃত খুনিরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সরকার সন্ত্রাসীদের নিরাপত্তা দিচ্ছে : আনু মুহাম্মদ

আপডেট টাইম : ০৪:০০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০১৫