পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত যুবক নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত (৩০) এক যুবক নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি ৭.৫ পিস্তল, একটি গুলি, গুলির খোসা ও ম্যাগজিন উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার রাত ২টার দিকে উপজেলার বারোবাজার কড়াইতলা নামক স্থানে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কমান্ডার মেজর সুরুজ জানান, রাত ২টার দিকে র‌্যাবের একটি দল টহল দিতে ঝিনাইদহ-যশোর সড়কের বারোবাজার কড়াইতলা নামক স্থানে পৌঁছালে একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়। এসময় জীবন বাচাতে র‌্যাব পাল্টা গুলি চালায়। এসময় গুলিতে অজ্ঞাত যুবক আহত হয়। রাতেই তাকে গুলিবিদ্ধ আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সে মারা যায়। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি গুলি, গুলির খোশা ও ম্যাগজিন উদ্ধার করা হয়।

তবে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার নাহিদুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে র‌্যাব মৃত এই যুবকের লাশ হাসপাতালে নিয়ে আসে।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত যুবক নিহত

আপডেট টাইম : ০৪:০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০১৫