অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সবকিছুর জন্য লেডি হিটলার ও আ.লীগ দায়ী : খালেদা জিয়া

ঢাকা: দেশে আইন শৃঙ্খলার অবস্থা খারাপ বাংলাদেশে আইনের শাসন বলে কিছু নেই বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়া বলেন, “বাংলাদেশের মানুষ মোটেও ভালো নেই, শান্তিতে নেই। প্রতিনিয়ত জুলুম অত্যাচার সীমা ছাড়িয়ে যাচ্ছে।”

বর্তমানে দেশে রাজতন্ত্র কায়েম হয়েছে অভিযোগ করে এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষারোপ করেছেন বিএনপি নেত্রী।

“এক রাজতন্ত্র বাংলাদেশে কায়েম হয়েছে রাজতন্ত্রের জন্য আছেন একজন লেডি হিটলার। কারণ তিনি যা হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচেছন তার সৈন্য-সামন্তরা হচ্ছে, অর্থাৎ সবকিছু তার কথা মতো চলে।”

এমপি হওয়ার যোগ্যতা নেই এমন অনেককে মন্ত্রী করা হয়েছে বলে মনে করেন খালেদা।

বর্তমানে বাংলাদেশে বেসামরিক প্রশাসনকে পুরোপুরি দলীয়করণ করে অনেক যোগ্য, মেধাবী কর্মকর্তাকে দায়িত্বের বাইরে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেত্রী।

গত দেড় মাস ধরে যুক্তরাজ্যে অবস্থানরত খালেদা জিয়া রোববার লন্ডনের রিভারব্যাংক পার্ক হোটেল প্লাজায় একটি নাগরিক সভায় যোগ দিয়ে এসব কথা বলেন।

চিকিৎসার জন্য গত ১৬ সেপ্টেম্বর লন্ডনে আসার পর এটাই ছিল তাঁর প্রথম প্রকাশ্য সভা।

যুক্তরাজ্য বিএনপি আয়োজিত সভায় দলের ভাইস চেয়ারম্যান ছেলে তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী খালেদার পাশে মঞ্চে বসেন।

দর্শক সারিতে পুত্রবধূ জোবাইদা রহমান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে পরাজিত বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালকে দেখা গেছে।

বক্তব্যের শুরুর দিকেই যুক্তরাজ্যে অবস্থনের সুবাদে প্রত্যক্ষ করা সেখানকার আইন-শৃঙ্খখলার উন্নয়ন প্রশংসা করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

“দেড় মাসে অনেক কিছু দেখেছি, খুব ভালো লেগেছে। তাদের যে আইনশৃঙ্খলা এবং সুন্দর যে সব আইন আছে সেগুলো আমার মনে হয়, অনেক ভালো জিনিস শেখার আছে।”

শুধু শেখার নয়, এসব আইন-কানুন বাংলাদেশে বাস্তবায়নের সুযোগ রয়েছে বলে মনে করেন খালেদা জিয়া।

চিকিৎসার জন্য কোরবানি ঈদের আগে লন্ডনে গিয়ে ছেলে তারেক রহমান ও তার স্ত্রী-সন্তানদের সঙ্গে আছেন তিনি।

দীর্ঘদিন পরিবার থেকে দূরে থাকার কথা নেতাকর্মীদের জানিয়ে খালেদা জিয়া বলেন,

“পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এখানে এসেছি।”

তবে এখন দেশে ফিরতে চান জানিয়ে তিনি বলেন, “বহুদিন পর পরিবারের সঙ্গে দেখা এবং তারা ছাড়তে চায় না। আরও থাকতে বলে। “কিন্তু‘ আপনারা প্রত্যেকে জানেন দেশের কী অবস্থা! আমার দেশে

যাওয়া প্রয়োজন। সেজন্য আমাকে দেশে যেতে হবে।” খালেদা জিয়ার এই সভা চলাকালে যুক্তরাজ্য আওয়ামী লীগের একদল নেতাকর্মী হোটেলের বাইরে বিক্ষোভ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সবকিছুর জন্য লেডি হিটলার ও আ.লীগ দায়ী : খালেদা জিয়া

আপডেট টাইম : ০৪:০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০১৫